কর্ণাটক উপনির্বাচন : বিজেপি প্রাথমিক ট্রেন্ডে এগোতেই হার স্বীকার কংগ্রেসের
প্রাথমিক গণনায় কর্নাটকের উপনির্বাচনে এগিয়ে রয়েছে বিজেপি। ১৫ টি আসনের মধ্যে তারা এগিয়ে রয়েছে ১২ টিতে। কর্নাটকের সিনিয়র কংগ্রেস নেতা ডিকে শিবকুমার হার স্বীকার করে নিয়েছেন বলে জানা গিয়েছে।
প্রাথমিক গণনায় কর্নাটকের উপনির্বাচনে এগিয়ে রয়েছে বিজেপি। ১৫ টি আসনের মধ্যে তারা এগিয়ে রয়েছে ১২ টিতে। কর্নাটকের সিনিয়র কংগ্রেস নেতা ডিকে শিবকুমার হার স্বীকার করে নিয়েছেন বলে জানা গিয়েছে।

কর্নাটকের হার স্বীকার কংগ্রেসের
সকালে গণনা শুরু হওয়ার পর থেকে ১৫ টি আসনের অধিকাংশতেই এগিয়ে বিজেপি। এসম্পর্কে কর্নাটকের কংগ্রেস নেতা ডিকে শিবকুমার বলেছেন, ১৫ টি কেন্দ্রের উপনির্বাচনে মানুষের রায় তারা মেনে নিচ্ছেন। তারা হার স্বীকার করে নিচ্ছেন বলেও জানিয়েছেন, তবে এই হার নিয়ে নিয়ে আশাহত হলে চলবে না বলেও জানিয়েছেন তিনি।

১৫ টি কেন্দ্রে উপনির্বাচন
এই ১৫ টি বিধানসভা আসন রয়েছে কর্নাটকের দক্ষিণ এবং উত্তর পশ্চিম অংশে। যে আসনগুলিতে উপনির্বাচন হয়েছে সেগুলি হল আথানি, কাগোয়াড, গোকক, ইয়েল্লাপুরা, হিরেকেরুর, রানিবেন্নুর, বিজয়নগর, চিকবাল্লাপুরা, কেআরপুরা, ইয়াবসবন্তপুরা, মহালক্ষ্মী লেআউট, শিবাজিনগর, হোসাকোটে, কেআরপেটে, হুনসুর। ১৫ টি কেন্দ্রে ভোটারের সংখ্যা ৩৮ লক্ষ।
বিজেপি এবং কংগ্রেস উভয়েই ১৫ টি আসনেই প্রার্থী দিয়েছিল। জেডিএস প্রার্থী দিয়েছিল ১২ টি আসনে। আথানি, ইয়াল্লাপুরা এবং হসকোটে আসনে সরাসরি লড়াই হয়েছে বিজেপি ও কংগ্রেসের।

যে কারণে উপনির্বাচন
বিজেপির প্রার্থী তালিকায় ১১ জন বিক্ষুব্ধ প্রাক্তন কংগ্রেস বিধায়ক ছিলেন। পাশাপাশি তারা ছাড়া ৩ জন বিক্ষুব্ধ প্রাক্তন জেডিএস বিধায়ককেও প্রার্থী করে। যাঁরা ১৪ নভেম্বর সুপ্রিম কোর্ট রায় দেওয়ার পরেই বিজেপিতে যোগ দিয়েছিলেন। কর্নাটক বিধানসভার স্পিকার ১৭ জন বিক্ষুব্ধ কংগ্রেস এবং জনতাদল সেকুলার বিধায়কের সদস্যপদ বাতিল করে দিয়েছিলেন। জুলাইমাসে যাঁরা তৎকালীন এইচডি কুমারস্বামী সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন।

বিজেপিকে জিততেই হত ৬ টি আসন
২২৪ আসন বিশিষ্ট বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা বজায় রাখতে গেলে উপনির্বাচনে নির্বাচনে বিজেপিকে ছটি আসনে জিততেই হত। যদিও এদিনের ফল বেরনোর পর বিধানসভার সংখ্যা দাঁড়াবে ২২২ জন। বর্তমানে বিজেপির বিধায়ক সংখ্যা ১০৫, এক নির্দলের সমর্থন সহ। আর কংগ্রেস ও জনতাদল সেকুলারের বিধায়ক সংখ্যা যথাক্রমে ৬৬ এবং ৩৪ জন। এছাড়াও একজন বহুজন সমাজপার্টি সদস্য, একজন মনোনীত সদস্য এবং স্পিকার রয়েছেন।












Click it and Unblock the Notifications