Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

মোদীর প্রশংসা করায় শশী থারুরকে বহুরূপী বলে কটাক্ষ মণিশঙ্কর আইয়ারের, দূরত্ব বজায় কংগ্রেসের

মোদীর প্রশংসা করায় শশী থারুরকে বহুরূপী বলে কটাক্ষ মণিশঙ্কর আইয়ারের, দূরত্ব বজায় কংগ্রেসের
নয়াদিল্লি, ৬ জুন : মোদী প্রসঙ্গে শশী থারুরের উদার মনোভাবে কপাল কুঁচকেছে কংগ্রেস নেতৃত্বের। আর সেই কারণেই এবার থারুরের থেকে কিছুটা দূরত্ব বজায় রেখে চলাটা উচিত হবে বলে মনে করছে নেতৃত্ব।

থারুরের মোদী বন্দনার সমালোচনা করে কংগ্রেসের বরিষ্ঠ নেতা মণিশঙ্কর আইয়ার থারুরকে বহুরূপী আখ্যা দিয়েছেন। একইসঙ্গে তিনি বলেছেন শশী থারুরের মতো বলিষ্ঠ রাজনেতার কাছ থেকে এমন অপরিপক্ক বক্তব্য কাম্য নয়। এই ধরণের বহুরূপী রাজনীতি কখনও কাম্য নয়।

এদিকে কংগ্রেসও থারুরের মন্তব্য থেকে হাত ঝাড়তে চাইছে। বৃহস্পতিবার কংগ্রেসের মুখপাত্র শোভা ওঝাকে মোদীর প্রসংশায় পঞ্চমুখ থারুরের বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, মোদীর প্রসঙ্গে ও নয়া কেন্দ্রীয় সরকার প্রসঙ্গে শশী থারুর যে প্রতিক্রিয়া দিয়েছেন তা তাঁর সম্পূর্ণ ব্যক্তিগত ধারণা। দল হিসাবে এত তাড়াতাড়ি সরকারের কার্যক্রম নিয়ে পর্যালোচনা করে প্রতিক্রিয়া দেওয়া সম্ভব নয়।

তবে থারুরের এই মোদী প্রীতির জেরে কংগ্রেসের তরফে কোনও পদক্ষেপ নেওয়া হবে কি না সে প্রশ্ন আপাতত সযত্নেই এড়িয়ে গিয়েছেন ওঝা।

মার্কিন সংবাদমাধ্যমে প্রকাশিত এক খবর অনুযায়ী, শশী থারুর মোদীবন্দনায় বলেন, ঘৃণ্য চরিত্র থেকে সমাজের আধুনিকত্ব এবং উন্নয়নের অবতার হিসাবে নিজেকে রূপান্তর করার লক্ষ্যে এগোচ্ছেন। ক্ষমতায় আসার পর মোদীর মধ্যে যে পরিবর্তন এসেছে তাঁকে এড়িয়ে যাওয়াটা অভদ্রতা হবে।

থারুরের এই মন্তব্য স্বভাবতই জল্পনা তৈরি হচ্ছে। থারুর কী তবে মোদী বন্দনা করে মোদীকে তুষ্ট রাখতে চাইছেন। নাকি সুজ চারণভূমি ছেড়ে গেরুয়া মাটিতেই পা রাখার কথা ভাবছেন না তো থারুর।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+