দেশজুড়ে করোনা গ্রাফ নামলেও এই ১০ রাজ্যেই ৭২ শতাংশ আক্রান্তের খোঁজ, ৭৪ শতাংশের বেশি মৃত্যু
দেশজুড়ে করোনা গ্রাফ নামলেও এই ১০ রাজ্যেই ৭২ শতাংশ আক্রান্তের খোঁজ, ৭৪ শতাংশের বেশি মৃত্যু
গত ২৪ ঘণ্টায় ভারতে অনেকটাই বেড়েছে করোনা গ্রাফ। ফের আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৬২ হাজারের বেশি মানুষ। মারা গিয়েছেন ৪ হাজার ১২৮ জন। যদিও আশার কথা এই যে গত ২৪ ঘণ্টাতেই আবার সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৩ লক্ষ ৫২ হাজারের বেশি মানুষ। এদিকে এরই মধ্যে দেখা যাচ্ছে গত ২৪ ঘণ্টায় যত সংখ্যক মানুষ করোনার কবলে পড়েছেন তার মধ্যে তার ৭২.৪২ শতাংশই আদপে ১০ রাজ্যের বাসিন্দা।

স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে উঠছে প্রশ্ন
এদিকে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে এই পরিসংখ্যান সামনে আসতেই দিল্লি, উত্তরপ্রদেশ, হরিয়ানার মতো রাজ্যগুলির করোনা বিধিনিষেধ নিয়ে উঠছে প্রশ্ন। এই তিন রাজ্য ছাড়াও তালিকায় রয়েছে কেরল, কর্ণাটক, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ ও রাজস্থান। অন্যদিকে তালিকায় একদম শীর্ষে রয়েছে মহারাষ্ট্র।

নতুন করে ভয় ধরাচ্ছে মহারাষ্ট্র
শুধুমাত্র গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে করোনার কবলে পড়েছেন ৪৬ হাজার ৭৮১ জন। আর তাতেই নতুন করে আতঙ্ক বেড়েছে বলে খবর। মারা গিয়েছেন ৫৪ জন। এদিকে এখনও পর্যন্ত গোটা রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ৩২ লক্ষের গণ্ডি পার করেছে। মোট মৃতের সংখ্যা ৭৮ হাজারের বেশি। এমতাবস্থায় কয়েকদিন রাজ্যে করোনা গ্রাফ নীচে নামলেও তা যে ফের উঠতে শুরু করেছে তা বর্তমান পরিসংখ্যানেই স্পষ্ট।

সক্রিয় রোগীর সংখ্যা বেড়েছে ৬ হাজার
অন্যদিকে গত ২৪ ঘণ্টায় কর্ণাটকে করোনার কবে পড়েছেন ৩৯ হাজার ৯৯৮ জনয অন্যদিকে বর্তমানে ভারতের সক্রিয় রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৭ লক্ষ ১০ হাজারের বেশি। যা দেশের মোট সংক্রমণের প্রায় ১৫.৬৫ শতাংশ। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় সুস্থ-অসুস্থ মিলিয়ে দৈনিক ভাবে ভারতে সক্রিয় রোগীর সংখ্যা বেড়েছে ৬ হাজার ৪২৬।

১০ রাজ্যেই ৭৪ শতাংশের বেশি মৃত্যু
অন্যদিকে পরিসংখ্যান এও বলছে কর্ণাটক, মহারাষ্ট্র, কেরল, রাজস্থান, উত্তরপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ, গুজরাট, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ এবং হরিয়ানাতেই একযোগে ভারতের ৭৯.৬৭ শতাংশ সক্রিয় রোগী রয়েছে। এদিকে বর্তমানে দেশে গড় মৃত্যুহার দাঁড়িয়েছে ১.০৯ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ৪ হাজার ১২০ জন। অন্যদিকে শুধুমাত্র ১০ রাজ্যেই বর্তমানে ভারতের মোট মৃত্যুর ৭৪.৩০ শতাংশ হয়েছে বলে জানা যাচ্ছে।












Click it and Unblock the Notifications