CJI গগৈয়ের বিরুদ্ধে ওঠা মামলার শুনানিতে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন বিচারপতিদের

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের বিরুদ্ধে ওঠা যৌন হেনস্থার মামলা নিয়ে এক তরফা তদন্ত বন্ধ হওয়ার পরামর্শ দেন শীর্ষ আদালতের বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়।

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের বিরুদ্ধে ওঠা যৌন হেনস্থার মামলা নিয়ে এক তরফা তদন্ত বন্ধ হওয়ার পরামর্শ দেন শীর্ষ আদালতের বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। এক্ষেত্রে এই মামলার রায়ে যদি অভিযোগকারিনী নিজেকে গোটা প্রক্রিয়া থেকে সরিয়েই নেন, তাহলে কিভাবে তদন্ত নিরপেক্ষতা পাবে? তা নিয়েও প্রশ্ন উঠেছে। এবিষয়ে সুপ্রিম কোর্টের বিচারপতিদের মধ্যেই মত পার্থক্য দেখা দিচ্ছে।

CJI গগৈয়ের বিরুদ্ধে ওঠা মামলার শুনানিতে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন বিচারপতিদের

বিচারপতি চন্দ্রচূড় ও নরিমন , শুক্রবার জানান যে অন্তবর্তী কমিটি গোটা বিষয়টি তদন্ত করছে, সেই তদন্ত প্রক্রিয়ার মধ্যে যদি অভিযোগকারিনীই না থেকেন, তাহলে সেটা নিরপেক্ষ কিভাবে হবে? উল্লেখ্য়, এই তদন্ত কমিটির মধ্যে রয়েছেন বিচারপতি এসএ বোবড়ে, ইন্দু মালহোত্রা, ইন্দিরা বন্দ্যোপাধ্যায়। মামলার বিচারপতিদের দাবি, যদি একতরফা শুনানি হয়, তাহলে তা শীর্ষ আদালতের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করবে।

উল্লেখ্য, শীর্ষ আদালাতের সিজেআই-এর বিরুদ্ধে এই মামলার মাঝ রাস্তা থেকেই সরে আসেন অভিযোগকারিনী। অভিযোগকারিনীর দাবি, দেশের বিচারপক্রিয়ার ওপর তাঁর আস্থা না থাকাতেই এমন পদক্ষেপ নিয়েছেন তিনি। আর তার ফলেই তদন্ত ও সওয়াল জবাব এক তরফা হবে বলে দাবি করে একাধিক মহল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+