লাভ জেহাদের মাধ্যমে কেরলের মেয়েদের যৌন-দাসী বানানো হচ্ছে, অভিযোগ চার্চের

লাভ জেহাদের মাধ্যমে কেরালার মেয়েদের যৌন-দাসী বানানো হচ্ছে, অভিযোগ চার্চের

অন্য ধর্মের কোনও মেয়েরা যখন ধর্মান্তরিত হয়ে কোনও মুসলিম যুবককে বিয়ে করেন, তখন ভারতের এক শ্রেণির রক্ষণশীল মানুষেরা একে 'লাভ জেহাদ' বলে অ্যাখ্যা দেয়। কিন্তু এই প্রসঙ্গে সম্প্রতি সুপ্রিম কোর্টের রায়ের পর দেশ জুড়ে শুরু হয় একাধিক বিতর্ক। সেই সময় কেরালার মেয়ে আখিলা হাদিয়ার বিয়ে নিয়েও জল অনেক দূর গড়ায়।

লাভ জেহাদের মাধ্যমে কেরলের মেয়েদের যৌন-দাসী বানানো হচ্ছে, অভিযোগ চার্চের

এবার মঙ্গলবার সায়রো-মালবার চার্চের ২৮ তম সম্মেলনে একটি প্রকাশ্য বিবৃতি জারি করে বলা হয়েছে যে কেরালার খ্রিস্টান মেয়েদের উপর 'লাভ জিহাদের' নামে আক্রমণ চালানো হচ্ছে এবং তাদের অনেক সময়ই হত্যা করা হচ্ছে। চার্চের প্রধান পাদ্রীদের মতে খ্রিস্টান মেয়েদের প্রথমে ইসলাম ধর্মে ধর্মান্তরিত করা হচ্ছে। ভালো ও উন্নততর জীবনের লোভ দেখিয়ে এরপর তাদের বিদেশ নিয়ে গিয়ে তাদের উপর অকথ্য ভাষায় অত্যাচার চালানো হচ্ছে। একই সঙ্গে তাদের যৌন-দাসী হতেও বাধ্য করা হচ্ছে।

সাইরো-মালবার মিডিয়া কমিশনের ফাদার অ্যান্টি থালাচেলুর এই প্রসঙ্গে বলেন, “অনেকেই লাভ জেহাদ শব্দটি ব্যবহার করতে ভয় পান। তবে এবার আসল শব্দটি সামনে আসছে। অনেক খ্রিস্টান মেয়েদেরই ধর্মান্তরিত করে বিদেশে নিয়ে যাওয়ার খবর রয়েছে। উন্নত জীবনের লোভ দেখানো হলেও তাদের নারকীয় অত্যাচার সহ্য করতে হচ্ছে। একাধিক ব্যক্তির সাথে তাদের বর্তমানে সহবাস করতে বাধ্য করা হচ্ছে। এমনকী অনেক সময়ই তাদের যৌন দাসী হতে বাধ্য করা হচ্ছে। ”

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+