গালওয়ানে ফের মৃত্যু সংবাদ ভারতীয় সেনা জওয়ানদের! খরস্রোতা নদীর ওপর ব্রিজে কোন ঘটনা ঘটে গিয়েছে

ফের মৃত্যু সংবাদ লাদাখ উপত্যকার গালওয়ান সেক্টর থেকে। চিন ভারত দ্বন্দ্বে এমনিতেই এলাকা উত্তপ্ত হয়ে রয়েছে। এমন পরিস্থিতিতে ফের মৃত্যু সংবাদ আরও উদ্বেগে রেখেছে দেশবাসীকে।

কীভাবে মৃত্যু হল জওয়ানদের?

কীভাবে মৃত্যু হল জওয়ানদের?

লাদাখের গালওয়ানে এক নির্মিয়মাণ ব্রিজ ভেঙে খরস্রোতা নদীতে পড়ে ২ জওয়ানের মৃত্যু হয়েছে। নায়ক সচিন বিক্রম মোরে ও ল্যান্স নায়ক সলিম খানের এই মৃত্যু চিন-ভারত উত্তেজনার জেরে হয়নি বলে জানিয়েছে ভারতীয় সেনা।

 ব্রিজ নির্মাণ ও লাদাখ সীমান্তের পরিস্থিতি

ব্রিজ নির্মাণ ও লাদাখ সীমান্তের পরিস্থিতি

লাদাখ সীমান্তে একটি ব্রিজ নির্মাণ হচ্ছিল। সেই নির্মাণ কাজে যুক্ত ছিলেন দুই প্রয়াত জওয়ান।নির্মাণকালে আচমকাই দুর্ঘটনা ঘটে যায়। আর তার জেরে দেশের দুই বীর যোদ্ধাকে হারায় ভারতীয় সেনা।

 পরিবারের তরফে কী জানা গিয়েছে?

পরিবারের তরফে কী জানা গিয়েছে?

প্রয়াত সচিন মোরের পরিবার জানিয়েছে, খরস্রোতা নদীতে আরও জওয়ানরা ব্রিজ নির্মাণের সময় পড়ে যান। সেই সময় তাঁদের উদ্ধার করতে নদীতে ঝাঁপ দেন তিনি। এরপর নদীর জলের স্রোতে সামনে থাকা একটি পাথরে মাথায় আঘাত পান সচিন মোরে। যার পর আঘাত গুরুতর হতেই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর আর মৃত্যুর গ্রাস থেকে বাঁচানো যায়নি তাঁকে।

 উত্তপ্ত গালওয়ান

উত্তপ্ত গালওয়ান

হিমালয় অঞ্চলে ভারতের সঙ্গে চিনের বিবাদ হিমালয় অঞ্চলে ভারতের সঙ্গে আঞ্চলিক বিবাদ থাকা সত্ত্বেও চিন সম্প্রতি লাদাখে ঢুকে পড়েছে৷ দুই দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে যখন চিনা সেনা প্রকৃত নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে চলে এসেছে৷ প্যাংগং সো, ডেমচক, গালওয়ান উপত্যকা এবং দৌলতবেগ ওলডিতে ভারতীয় ও চিনা সেনা মুখোমুখি বাদানুবাদে জড়িয়েছে৷ এরই মধ্যে চিন লাদাখের গালওয়ান উপত্যকায় নিজেদের অধিকার দাবি করেছে৷

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+