পরিবারের ভয়ে ইউটিউব দেখে সন্তান প্রসব কিশোরীর, নাবালিকা ধর্ষণের অভিযোগে জেলে ২১ বছরের তরুণ
পরিবারের ভয়ে ইউটিউব দেখে সন্তান প্রসব কিশোরীর, নাবালিকা ধর্ষণের অভিযোগে জেলে ২১ বছরের তরুণ
বিদেশ নয়, খোদ ভারতের বুকেই ঘটে যাচ্ছে একাধিক চোখ ধাঁধানো ঘটনা। সম্প্রতি নেটফ্লিক্সের বিখ্যাত ওয়েব সিরিজ মানি হাইস্টের পঞ্চম পর্বে দুঁদে গোয়েন্দা অফিসার সিয়েরার কথা মনে পড়ে? মনে পড়ে প্রফেসরোর গোপন ডেরায় তার নিজ প্রচেষ্টায় সন্তান প্রসবের সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা? এবার যেন সেই একই ঘটনার পুনরাবৃত্তি দেখা গেল কেরলে। বাড়িতেই ইউটিউবের ভিডিও দেশে সন্তানের জন্ম দিল ১৭ বছরের এক কিশোরী।

ইউটিউব দেখে সন্তান প্রসব
এদিকে এই ঘটনার কথা প্রকাশ্যে আসতেই সাড়া পড়ে গিয়েছে বিভিন্ন মহলে। কেরলের মালাপ্পুরম জেলায় এই ঘটনা ঘটেছে বলে জানা যাচ্ছে।গত ২০ অক্টোবর ওই কিশোরী ইউটিউবের ভিডিও দেখে সন্তান প্রসব করে। যদিও তখন তার বাড়ির লোকজন কিছুই জানতো না। ঘটনার তিনদিন পরে তারা সবটা জানতে পারেন। ওই কিশোরী জানিয়েছে যে, প্রতিবেশী এক ২১ বছরের যুবকের সঙ্গে সম্পর্ক রয়েছে তার। ওই যুবকের সঙ্গে শারীরিক সম্পর্কের ফলেই সে অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিল।

যুবকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
এদিকে ওই যুবকের বিরুদ্ধে ইতিমধ্যেই ধর্ষণের অভিযোগ এনেছে কিশোরীর পরিবার। ওই কিশোরকে ইতিমধ্যেই গ্রেফতারও করেছে পুলিশ। অন্যদিকে কিশোরীর মা দৃষ্টিশক্তিহীন বলে জানা গেছে। এদিকে ইউটিউব থেকে সন্তান প্রসব করলে প্রাথমিক ভাবে কোনও সমস্যা না হলেও সময়ান্তরেই তা বাড়তে থাকে। প্রসবের পর ওই কিশোরীর শরীরে সংক্রমণ ছড়িয়ে পড়ার পর ঘটনার কথা জানতে পারেন পরিবারের অন্যান্যরা। এদিকে এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।

হাসপাতেলই রয়েছে মা ও সন্তান
এদিকে পুরো ঘটনা কিশোরীর মা জানতে পারার পর ওই কিশোরী ও সদ্যোজাতকে নিকটবর্তী হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয় বলে খবর। বর্তমানে সেখানেই রয়েছে মা ও সন্তান। হাসপাতালেই দুজনে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে বলেও জানা গিয়েছে। সূত্রের খবর, হাসপাতালের পক্ষ থেকেই প্রথমে পুরো ঘটনার কথা শিশু কল্যাণ কমিটিকে জানানো হয়। তারাই পরবর্তীতে এই ঘটনার কথা পুলিশকে জানিয়েছে বলে খবর।












Click it and Unblock the Notifications