অযোধ্যা মামলা : উত্তরপ্রদেশের মুখ্য সচিবের সঙ্গে বৈঠক করবেন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ

শুক্রবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ বৈঠক করবেন উত্তরপ্রদেশের মুখ্য সচিবের সঙ্গে।

শুক্রবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ বৈঠক করবেন উত্তরপ্রদেশের মুখ্য সচিবের সঙ্গে। অযোধ্যা বিবাদ মামলার রায়দানের আগে উত্তরপ্রদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও রায় পরবর্তী পরিস্থিতি সামাল দেওয়ার আয়োজন খতিয়ে দেখতেই এই বৈঠক বলে জানা গিয়েছে। পাশাপাশি বৈঠকে থাকবেন উত্তরপ্রদেশ পুলিশে ডিরেক্টর জেনেরাল অফ পুলিশ।

উত্তরপ্রদেশের মুখ্য সচিবের সঙ্গে বৈঠক করবেন প্রধান বিচারপতি

এদিকে আজকের এই বৈঠকের আগে বৃহস্পতিবার রাতে একই বিষয়ে টেলি কনফারেন্সের মাধ্যমে বৈঠক সারেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সেই টেলি কনফারেন্স বৈঠকে যোগ দিয়েছিলেন সেরাজ্যের সব উচ্চপদস্থ আমলা ও পুলিশ আধিকারিকরা।

উত্তরপ্রদেশ সরকার ইতিমধ্যেই রাজ্য জুড়ে জোরদার করেছে নিরাপত্তা ব্যবস্থা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তৈরি করা হয়েছে ২০টি অস্থায়ী কারাগার। মোট ৭৮টি স্থানে মোতায়েন থাকবে ব়্যাপিড অ্যাকশন ফোর্স। তাছাড়া অযোধ্যার উপর টহল দেবে ২টি হেলিকপ্টর।

সংবেদনশীল এই মামলার রায়দানের পর যাতে এলাকায় কোনও রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই কারণে ৩০ অক্টোবরই নির্দেশিকা জারি করেছিলেন অযোধ্যার জেলাশাসক। নির্দেশিকায় জেলাশাসকের তরফে জানানো হয়েছে যে এলাকায় অশান্তি ছড়াবে বা উত্তেজক পরিস্থিতি তৈরি হতে পারে এরকম কাজ করতে পারবেন না কোনও ব্যক্তি বা সংগঠন। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সব রকম ব্যবস্থার কথাও জানানো হয়েছে সেই নির্দেশিকায়।

চলতি বছরের অগাস্ট মাস থেকে ৪০ দিন সুপ্রিম কোর্টে অযোধ্যার রাম জন্মভূমি-বাবরি মসজিদের বিতর্কিত মামলার শুনানি চলে। সেই মামলার রায় ঘোষণা হবে ১৭ নভেম্বরের আগে। তার আগে থেকেই অযোধ্যায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। যাতে সুপ্রিম কোর্টের রায়কে ঘিরে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে। তাই অযোধ্যা, মথুরা, বারাণসী সহ উত্তরপ্রদেশের বেশ কিছু শহরে কড়া সতর্কতা জারি করা হয়েছে। অযোধ্যা, বারাণসী ও মথুরার মতো গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থানের নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়েছে। এর পাশাপাশি রাজ্যের পুলিশ স্টেশন ও প্রশিক্ষণ কেন্দ্রগুলিতে চলছে নজরদারি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+