Chhattisgarh Opinion Poll 2023: ছত্তিশগড়ে পছন্দের মুখ্যমন্ত্রী কে? ABP-Cvoter সমীক্ষায় চমকপ্রদ উত্তর

নির্বাচন কমিশন ছত্তিশগড় বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা করেছে। অন্যদিকে সেখানকার বর্তমান মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের ৫ বছরের মেয়াদও শেষের দিকে এগোচ্ছে। মুখ্যমন্ত্রী বাঘেলের কাজে জনগণ কতটা খুশি, তা ৩ ডিসেম্বর জানা যাবে।

তবে বর্তমান সমীক্ষায় মুখ্যমন্ত্রী বাঘেলের অবস্থান কী, কত শতাংশ মানুষ তাঁকে আবার মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চান, জনগণ কি মুখ্যমন্ত্রীর চেয়ারে অন্য কাউকে দেখতে চায়, এবিপি-সিভোটার এনিয়ে সমীক্ষা চালিয়েছে।

Chhattisgarh Opinion Poll 2023

জনমত সমীক্ষায় প্রশ্ন করা হয়েছিল জনগণের পছন্দের মুখ্যমন্ত্রী কে? তাঁদের কাছে ভূপেশ বাঘেল ছাড়াও, রমন সিং, টিএস সিং দেও এবং সরোজ পাণ্ডের বিকল্প ছিল। তাঁদের জিজ্ঞাসা করা হয়েছিল এঁদের মধ্যে থেকে কাকে মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চান। এর ফলাফল অবশ্য সিএম বাঘেলের পক্ষেই গিয়েছে।

রাজ্যের ৪৫ শতাংশ মানুষ ভূপেশ বাঘেলকে আবার মুখ্যমন্ত্রী চেয়ারে দেখতে চেয়েছেন। তাঁর অনেক পিছনে রয়েছে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজনন্দগাঁও থেকে বিজেপি প্রার্থী রমন সিং। তাঁকে সমর্থন করেছেন ২৬ শতাংশ লোক। ছয় শতাংশ মানুষ পছন্দ করছেন উপ মুখ্যমন্ত্রী টিএস সিংদেওকে। দুই শতাংশ মানুষ পছন্দ করছে বিজেপির রাজ্যসভা সাংসদ সরোজ পাণ্ডেকে।

আবার সমীক্ষায় ২১ শতাংশ মানুষ এই চারজনের কাউকেই মুখ্যমন্ত্রী পদের জন্য উপযুক্ত মনে করেননি।

উল্লেখ করা যেতে পারে ছত্তিশগড়ে ৭ ও ১৭ নভেম্বর দুই-দফায় ভোট হবে। প্রথম দফায় বস্তার বিভাগের ১২ টি বিধানসভা আসনে এবং দুর্গ বিভাগের ৮ টি আসনে ভোট হবে। ছত্তিশগড়ের মাওবাদী প্রভাবিত এলাকার মধ্যে রয়েছে সুকমা, দান্তেওয়াড়া, বিজাপুর, নারায়ণপুর, কাঙ্কের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+