মুম্বইয়ে ভেঙে পড়ল যোগী রাজ্যের চাটার্ড বিমান! মৃত কমপক্ষে ৫, দেখুন ভিডিও
মুম্বইয়ের ঘাটকোপারে ভেঙে পড়ল চাটার্ড বিমান। ঘটনায় কমপক্ষে ৫ জন নিহত হয়েছেন বলে জানা গিয়েছে। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় দমকলের একাধিক ইঞ্জিন এবং উদ্ধারকারী দল।
মুম্বইয়ের ঘাটকোপারে ভেঙে পড়ল চাটার্ড বিমান। ঘটনায় চালক-সহ কমপক্ষে ৫ জন নিহত হয়েছেন বলে জানা গিয়েছে। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় দমকলের একাধিক ইঞ্জিন এবং উদ্ধারকারী দল। মুম্বইয়ের জুহু থেকে বিমানটি উড়েছিল বলে জানা গিয়েছে।

জানা গিয়েছে উত্তর প্রদেশ সরকারে চাটার্ড বিমান ছিল এটি। বিমানে যাত্রী ছিলেন পাঁচজন। বিমানের যাত্রীদের সবারই মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।
বিমানে গণ্ডগোল দেখা দেওয়ায় ফাঁকা জায়গা দেখেই জরুরি অবতরণের চেষ্টা করেন চালক। পরে সেটি একটি নির্মীয়মান বাড়ির ওপর ভেঙে পড়ে।
মৃতদের পরিচয় খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন মুম্বই পূর্বের অ্যাডিশনাল কমিশনার লক্ষ্মী গৌতম।












Click it and Unblock the Notifications