পৃথিবীর কক্ষপথ ছেড়ে, চাঁদের দিকে এগোচ্ছে চন্দ্রযান
এখনও পর্যন্ত পরিকল্পনা মতোই এগোচ্ছে চন্দ্রযান। ঠিক নির্ধারিত সময়েই পৃথিবীর কক্ষ পথ ত্যাগ করল সে। মঙ্গলবার গভীর রাতে পৃথিবীর কক্ষপথ ছেড়ে বেরিয়ে পড়েছে চন্দ্রযান–২। এবার লক্ষ্য চাঁদের মাটিতে পা রাখা।
এখনও পর্যন্ত পরিকল্পনা মতোই এগোচ্ছে চন্দ্রযান। ঠিক নির্ধারিত সময়েই পৃথিবীর কক্ষ পথ ত্যাগ করল সে। মঙ্গলবার গভীর রাতে পৃথিবীর কক্ষপথ ছেড়ে বেরিয়ে পড়েছে চন্দ্রযান-২। এবার লক্ষ্য চাঁদের মাটিতে পা রাখা। ইসরোর পক্ষ থেকে জানানো হয়েছে, সাফল্যের সঙ্গেই পৃথিবীর কক্ষ পথ ত্যাগ করতে পেরেছে চন্দ্রযান-২। এবার চাঁদের মাটিতেই পা রাখতে চলেছে সে।

ট্রান্স লুনার ইনসারর্শন অনুযায়ীই রাত্রি ২টো ২১ মিনিটে সফলভাবে কাজ করেছে চন্দ্রযান-২। উপগ্রহটি চাঁদের দিকে আরও এক ধাপ এগিয়ে গিয়েছে। এই কৌশল চলাকালীন মহাকাশযানের তরল ইঞ্জিনটি প্রায় ১২০৩ সেকেন্ডে নিক্ষেপ করা হয়েছিল। এর সঙ্গে সঙ্গেই চন্দ্রযান-২ লুনার ট্রান্সফার ট্র্যাজেক্টরিতে প্রবেশ করেছে। চাঁদের কক্ষপথে একটি উপগ্রহ স্থাপনের প্রক্রিয়া শুরু হয়েছে। ঘুরন্ত অবস্থাতেই এটিকে কক্ষপথে স্থাপন করা হয়।
সব ঠিক থাকলে আগামী ২০ অগস্টের মধ্যে চন্দ্রযান-২ চাঁদের খুব কাছে পৌঁছে যাবে। ৭ সেপ্টেম্বর চাঁদের মাটিতে পা রাখার কথা চন্দ্রযানের।
গত ২২ জুলাই শ্রীহরিকোটার উপগ্রহ উৎক্ষেপন কেন্দ্র থেকে মহাকাশে পাড়ি দিয়েছিল চন্দ্রযান-২। এর আগে প্রথম প্রচেষ্টায় অবশ্য ব্যর্থ হয়েছিল। তবে এই চন্দ্র অভিযানের কারণে ভারত আমেরিকা, চিন, রাশিয়ার পরেই জায়গা করে নিয়েছে। এই মিশনের জন্য ভারত খরচ করেছে ১ হাজার কোটি টাকা।
ভারতের এই চন্দ্র অভিযানের বিশেষত্ব হল। এই যানটি প্রথম চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করবে এবং সেখান থেকে খনিজ সংগ্রহ করে আনবে। ১৩ দিনের চাঁদের কক্ষপথে ঘোরার পর ল্যান্ডার এবং রোভারের মাধ্যমে চাঁদের মাটিতে অবতরণ করবে চন্দ্রযান।












Click it and Unblock the Notifications