১৯ মাসের মধ্যে তলানিতে জিএসটি আদায়! উপায় খুঁজতে নতুন কমিটি নরেন্দ্র মোদী সরকারের

জিএসটি আদায় কমে যাওয়ার চিন্তিত মোদী সরকার। প্রসঙ্গত গত ১৯ মাসের মধ্যে সেপ্টেম্বরে জিএসটি আদায় ছিল সর্বনিম্ন। আদায় হয়েছিল ৯২ হাজার কোটি টাকা।

জিএসটি আদায় কমে যাওয়ার চিন্তিত নরেন্দ্র মোদী সরকার। প্রসঙ্গত গত ১৯ মাসের মধ্যে সেপ্টেম্বরে জিএসটি আদায় ছিল সর্বনিম্ন। আদায় হয়েছিল ৯২ হাজার কোটি টাকা। বৃহস্পতিবার কেন্দ্র জিএসটি নিয়ে নতুন একটি কমিটি গঠন করেছে। সেই কমিটি জিএসটির জন্য চালু থাকা আইন এবং পদ্ধতি খতিয়ে দেখবে। কোনও পরিবর্তন দরকার হলে তার সুপারিশ করবে।

১৯ মাসে তলানিতে জিএসটি আদায়! উপায় খুঁজতে নতুন কমিটি মোদী সরকারের

জিএসটির এই কম আদায়ের সঙ্গে যুক্ত হয়েছে, অর্থনৈতিক মন্দাও। অনেকটাই চাহিদা কমেছে ভোক্তাদের। এরইমধ্যে সরকারের নতুন কমিটি গঠন যথেষ্টই তাৎপর্যপূর্ণ। এইসঙ্গে নতুন এই কমিটিকে বলা হয়েছে ১৫ দিনের মধ্যে প্রথম রিপোর্ট জমা দিতে। কেননা সরকার মনে করছে পদ্ধতিগত পরিবর্তনেই জিএসটি আদায়ে সাফল্য আসবে।

এর আগে জিএসটি চালু হওয়ার ২ বছর পূর্তি উপলক্ষে জুন মাসের শেষে পদ্ধতি সরল করার উদ্দেশে একগুচ্ছ সংস্কার করেছিল সরকার। যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল কর জমা দেওয়ার পদ্ধতির সরলীকরণ। ২০১৭-র ১ জুলাই চালু হয়েছিল জিএসটি। সেই সময় ব্যবসায়ীদের পাশাপাশি আনেক রাজনৈতিক দল জিএসটি বাতিলের দাবিতে পথে নেমেছিলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+