স্নাতক মুসলিম মহিলাদের বিয়ের জন্য আর্থিক অনুদানের প্রকল্প কেন্দ্রের , জানুন বিস্তারিত
মুসলিম সম্প্রদায়ের মহিলারা, যাঁরা স্নাতকতা পাশ করবেন, তাঁদের বিয়ের জন্য অনুদান দেবে কেন্দ্রীয় সরকার। খুব শিগগিরিই এই নিয়ম লাগু হতে চলেছে বলে খবর।
মুসলিম সম্প্রদায়ের মহিলারা, যাঁরা স্নাতকতা পাশ করবেন , তাঁদের বিয়ের জন্য অনুদান দেবে কেন্দ্রীয় সরকার। খুব শিগগিরিই এই নিয়ম লাগু হতে চলেছে বলে খবর। ৫১ হাজার টাকা পর্যন্ত দেওয়া হবে এই অর্থ। স্নাতক মুসলিম মহিলাদের বিয়ের উপহার হিসাবে কেন্দ্রীয় সরকার এই অর্থ দেবে ।

'শাদি শগুন' নামের এই প্রকল্প সম্পর্কে বিস্তারিত জানার জন্য একটি ওয়াবসাইট চালু করারও পরিকল্পনা করছে জাতীয় সংখ্যালঘু কমিশন। তবে আপাতত , মৌলানা আজাদ এডুকেশনাল ফাউন্ডেশনের ওয়েবসাইটে এসম্পর্কে বিস্তারিত জানানো হয়েছে। যে সমস্ত মিসলিম মহিলারা মৌলানা আজাদ এডুকেশনাল ফাউন্ডেশনের আওতায় স্কলারশিপ পেয়ে থাকেন,তাঁরা কত অর্থমূল্যের 'শাদি শগুন' পাবেন, সেসম্পর্কে বিস্তারিত জানানো রয়েছে এখানে। এছাড়াও নবম শ্রেনি থেকে শুরু করে দ্বাদশ শ্রেনি পর্যন্ত মুসলিম মেয়েদের শিক্ষাক্ষেত্রে স্কলারশিপেরো ব্যবস্থা করা হচ্ছে। যার ফলে নবম দশম শ্রেনির ছাত্রীরা পাবে ১০, ০০০ টাকার স্কলারশিপ। অন্যদিকে একাদস ও দ্বাদশ শ্রেনির ছাত্রীরা পাবে ১২, ০০০ টাকার স্কলারশিপ।
মূলত, মুসলিম মহিলাদের শিক্ষাক্ষেত্রে আরও বেশি উৎসাহ দিতে এই উদ্যোগ নিচ্ছে কেন্দ্র। তাই একমাত্র স্নাতক হওয়ার পরই বিয়ের জন্য আর্থিক অনুদান দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে 'তালাক' নিয়েও মুসলিম মহিলাদের স্বার্থে পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় সরকার।












Click it and Unblock the Notifications