চিন-কোরিয়ায় চোখ রাঙাচ্ছে করোনা! ৫ কৌশলে জোর দিতে রাজ্যগুলিকে চিঠি কেন্দ্রের

চিন, দক্ষিণ কোরিয়ার মতো দেশে করোনা (coronavirus) সংক্রমণ বাড়ছে। দেশের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণ আসায় বিভিন্ন রাজ্য সরকার বিধিনিষেধ তুলে নিয়েছে। সেই পরিস্থিতিতে ২৭ মার্চ থেকে আন্তর্জাতিক উড়ান স্বাভাবিকভাবে শুরু হত

চিন, দক্ষিণ কোরিয়ার মতো দেশে করোনা (coronavirus) সংক্রমণ বাড়ছে। দেশের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণ আসায় বিভিন্ন রাজ্য সরকার বিধিনিষেধ তুলে নিয়েছে। সেই পরিস্থিতিতে ২৭ মার্চ থেকে আন্তর্জাতিক উড়ান স্বাভাবিকভাবে শুরু হতে চলেছে। সেই কারণে স্বাস্থ্যমন্ত্রকের তরফে চিঠি (letter) লিখে রাজ্যগুলিকে সতর্ক করা হয়েছে।

চিন-কোরিয়ায় বাড়ছে করোনা

চিন-কোরিয়ায় বাড়ছে করোনা

চিন ও কোরিয়ায় করোনার সংক্রমণ বাড়ছে। শুক্রবার চিনে ২ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। যা ২০২১ সালের জানুয়ারি থেকে প্রথমবার বলে জানানো হয়েছে। উত্তর-পূর্বে ঝিলিন প্রদেশেই এই দুজনের মৃত্যু হয়েছে। এখনও পর্যন্ত চিনে সরকারিভাবে করোনায় মৃত্যু হয়েছে ৪৬৩৮।

চতুর্থ তরঙ্গের মোকাবিলায় চিঠি

দক্ষিণ-পূর্ব এশিয়ায় এই সংক্রমণ বৃদ্ধিকে যাতে ভারতে মোকাবিলা করা যায়, তার জন্য বিভিন্ন রাজ্যকে চিঠি দিয়েছে স্বাস্থ্যমন্ত্রক। চিঠিতে সুরক্ষার জন্য আক্রমণাত্মক পদ্ধতি অবলম্বনের কথা বলা হয়েছে। যাঁদের ক্ষেত্রে ইনফ্লুয়েঞ্জা এবং শ্বাসকষ্টজনিত উপসর্গ দেখা দিচ্ছে, কেন্দ্রের তরফে তাদের জিনোম সিকোয়েন্সিং-এর ওপরে জোর দেওয়া হয়েছে। এছাড়াও পাঁচ কৌশল পরীক্ষা, ট্র্যাকিং, চিকিৎসা, টিকা এবং কোভিড উপযুক্ত আচরণ মেনে চলার ওপরে গুরুত্ব আরোপের কথা স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। বিমানবন্দরগুলিতে বেশি সংখ্যক নমুনা পরীক্ষা এবং সেগুলির জিনোম সিকোয়েন্সিং পরীক্ষার কথা বলা হয়েছে। রাজ্যগুলির ক্ষেত্রে কোনও জায়গায় সংক্রমণ বৃদ্ধি পেলেও, তার নমুনার জিনোম সিকোয়েন্সিং-এর কথাও বলা হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যসচিবের দেওয়া চিঠিতে রাজ্যগুলির আর্থিক ও সামাজিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে গিয়ে যাতে কোভিডের নিয়ম বিধিতে শিথিলতা না হয়, তার জন্যও লক্ষ্য রাখতে বলা হয়েছে।

ওমিক্রনের প্রজাতির মাধ্যমে সংক্রমণ

ওমিক্রনের প্রজাতির মাধ্যমে সংক্রমণ

ওমিক্রন দেশে সেভাবে থাবা বসাতে না পারলেও বর্তমানে ওমিক্রনের এক প্রজাতি দাপিয়ে বেড়ানো শুরু করেছে। যেসব দেশে সংক্রমণ ছড়িয়েছে সেখানকার বিশেষজ্ঞরা বলছেন, এবারের সংক্রমণ আগের থেকে বেশি শক্তিশালী। ফেব্রুয়ারিতে সংক্রমণ হ্রাস পাওয়ায় ২৫ ফেব্রুয়ারি রাজ্যগুলিকে চিঠি লিখে কেন্দ্রের তরফে নিষেধাজ্ঞা শিথিল করার কথা বলা হয়েছিল। বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী দেশের করোনা পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক করেন। এরপর শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী রাজ্যগুলিকে চিঠি দেন।

দেশের বর্তমান করোনা পরিস্থিতি

দেশের বর্তমান করোনা পরিস্থিতি

এদিকে দেশে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্তের সংখ্যা ২০৭৫। এনিয়ে গত ৬ দিন আক্রান্তের সংখ্যা ৩ হাজারের নিচে। আগের দিনের থেকে যা ১৮% কম। মৃত্যু হয়েছে ৭১ জনের। অন্যদিকে শুক্রবার বিকেলে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দফতর থেকে জারি করা বুলেটিনে বলা হয়েছে রাজ্যে ২৪ ঘন্টা আক্রান্ত হয়েছেন ৬২ জন। মৃত্যু হয়েছে ১ জনের। সুস্থতার হার ৯৮.৯০%।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+