সুখবর সরকারিকর্মীদের জন্য, বেছে নিতে পারেন ওল্ড পেনশন স্কিম! কারা পাবেন সুযোগ

ওল্ড পেনশন স্কিমের বিকল্পটি এনপিএস বা ন্যাশনাল পেনশন স্কিমের অধীনে নথিভুক্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্যই উপলব্ধ। কারণ তাঁরা ২০০৪ সালের ১ জানুয়ারি পরিষেবাতে যোগদান করেছিলেন।

সরকারিকর্মীদের জন্য আরও একটি সুখবর। কেন্দ্রীয় সরকারির কর্মীরা বেছে নিতে পারেন ওল্ড পেনশন স্কিম! বহুদিন ধরেই ওল্ড পেনশন স্কিম বা ওপিএস ফিরিয়ে আনার জন্য আবেদন করে আসছিলেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। নির্দিষ্টি সময়ে নিয়োগপ্রাপ্ত কর্মীদের এবার সেই সুযোগ দেওয়া হচ্ছে।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, যাঁরা ২০০৩-এর ২২ ডিসেম্বরের আগে চাকরির জন্য আবেদন করেছিলেন এবং ২০০৪ সালে কর্মে যোগ দিয়েছিলেন, এনপিএস বা ন্যাশনাল পেনশন স্কিমের আওতায় থাকা সেইসব কর্মীরা তাদের বিকল্প হিসেবে বেছে নিতে পারবেন ওল্ড পেনশন স্কিম।

সুখবর সরকারিকর্মীদের জন্য, বেছে নিতে পারেন ওল্ড পেনশন স্কিম!

ওল্ড পেনশন স্কিমের বিকল্পটি এনপিএস বা ন্যাশনাল পেনশন স্কিমের অধীনে নথিভুক্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্যই উপলব্ধ। কারণ তাঁরা ২০০৪ সালের ১ জানুয়ারি পরিষেবাতে যোগদান করেছিলেন। কারণ ওইদিন এনপিএস কার্যকর হয়েছিল। আর পদ পূরণের জন্য বিজ্ঞপ্তি দেওয়া ২০০৩ সালের ২২ ডিসেম্বর।

এই ওল্ড পেনশন স্কিমকে বেছে নেওয়ার জন্য সরকারি কর্মীদের সুযোগ দেওয়া হয়েছে ৩১ অগাস্ট পর্যন্ত। এই নির্দেশটি সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স বা সিএপিএফ কর্মীদের এবং অন্যান্য কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের জন্য প্রযোজ্য হবে, যাঁরা ২০০৪ সালে কাজে যোগ দিয়েছিলেন। কারণ নিয়োগ প্রক্রিয়াটি প্রশাসনিক কারণে বিলম্বিত হয়েছিল৷

জাতীয় পেনশন স্কিমে কর্মীদের অবদান ব্যক্তির সাধারণ ভবিষ্য তহবিলে জমা করা হবে। বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার পুরনো ব্যবস্থা পুনরুদ্ধার করার পরিকল্পনা নিয়েছে ২০২৪ সালের নির্বাচনের ঠিক আগে। সরকারের এই সিদ্ধান্তের ফলে আর্থিক বোঝা বাড়বে বলেই মনে করা হচ্ছে।

ছত্তিশগড়, রাজস্থান, ঝাড়খণ্ড এবং হিমাচল প্রদেশের মতো বেশ কয়েকটি বিরোধী-শাসিত রাজ্য ঘোষণা করেছে যে, তারা ওল্ড পেনশন স্কিম পুনরায় চালু করবে। তাই বিজেপি সরকার তড়িঘড়ি এই সিদ্ধান্ত নিয়ে মুখরক্ষা করল বলে মনে করছে রাজনৈতিক মহলের বড় একটা অংশ।

৩১ জানুয়ারি পর্যন্ত ২৩ লক্ষ ৬৫ হাজার ৬৯৩ জন কেন্দ্রীয় সরকারি কর্মী ও ৬০ লক্ষ ৩২ হাজার ৭৬৮ জন রাজ্য সরকারি কর্মী জাতীয় পেনশন ব্যবস্থায় নথিভুক্ত ছিলেন। পশ্চিমবঙ্গ বাদে সমস্ত রাজ্য এনপিএস কার্যকর করেছে। সারা দেশে শত শত মামলা হয়েছে। সরকার একটি মামলাও জিততে পারেনি। আদালতের নির্দেশ কিছু সরকারি কর্মী সুবিধা পেয়েছিলেন। এখন সমস্ত যোগ্য কর্মীদের পরিষেবা প্রদানের নির্দেশ জারি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি। শুক্রবার জারি করা একটি নির্দেশে এই কথা বলা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+