ডেল্টার থেকে ৩ গুন বেশি সংক্রমক ওমিক্রন, সতর্ক করে রাজ্যগুলিকে কী নির্দেশিকা দিল কেন্দ্র
ডেল্টার থেকে ৩ গুন বেশি সংক্রমক ওমিক্রন, সতর্ক করে রাজ্যগুলিকে কী নির্দেশিকা দিল কেন্দ্র
ওমিক্রন ভ্যারিয়েন্টের সংক্রমণ ধীরে ধীরে বাড়ছে রাজ্যগুলিতে। এই নিয়ে রাজ্যগুলিকে সতর্ক করল কেন্দ্রয়। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে রাজ্যগুলিকে সতর্ক করে একাধিক নির্দেশিকা দেওয়া হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য ২০২২-র ফেব্রুয়ারিতেই ওমিক্রন ভ্যারিেয়ন্টের হাত ধরে ভারতে করোনার থার্ড ওয়েভ আসবে বলে সতর্ক করেছেন গবেষকরা। ইতিমধ্যেই ভারতে ওমিক্রন সংক্রমণ বাড়ছে। মঙ্গলবার জম্মু ও কাশ্মীরে নতুন করে ৩ জনের শরীরে ওমিক্রন ভ্যারিয়েন্ট ধরা পড়েছে।

৩ গুণ বেশি সংক্রমক ওমিক্রন
দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ঢুকে পড়েছে ওমিক্রন ভ্যারিয়েন্টের সংক্রমণ। সেটা বাড়তে শুরু করেছে দেশে। কর্নাটকে প্রথম ওমিক্রন ভ্যারিেয়ন্টের সংক্রমণ ধরা পড়েছিল। সেটা এখন ছড়িয়ে পড়েছে, দিল্লি, মহারাষ্ট্র, গুজরাত, রাজস্থান, জম্মু ও কাশ্মীরা। মঙ্গলবার জম্মু ও কাশ্মীরে নতুন করে ৩ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। কেন্দ্রের পক্ষ থেকে রাজ্যগুলিকে সতর্ক করে বলা হয়েছে ডেল্টা ভ্যারিয়েন্টের থেকে তিনগুণ বেশি সংক্রমক ওমিক্রন ভ্যারিয়েন্ট। যদিও এখনও পর্যন্ত ভারতে ওমিক্রন আক্রান্ত করোনা রোগীদের শারীরিক অবস্থার তেমন অবনতি হয়নি। বেশিরভাগ রোগীরই সংক্রমণের পর মৃদু উপসর্গ রয়েছে। কিন্তু তার পরেই মঙ্গলবার রাজ্য গুলিকে এই নিয়ে বিশেষ সতর্কিকরণ পাঠিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।

কী নির্দেশিকা রাজ্যগুলিকে
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে রাজ্যগুলিকে সতর্ক করে একাধিক নির্দেশিকা পাঠানো হয়েছে। তাতে বলা হয়েছে, করোনার থার্ড ওয়েভ মোকাবিলার জন্য সব রকম প্রস্তুতি সেরে রাখতে হবে। নাইট কার্ফু কড়া করতে বলা হয়েছে। সবরকম বড় জমায়েতের উপর রাশ টানার নির্দেশ দিতে বলা হয়েছে। বিয়েবাড়ি এবং শ্রাদ্ধানুষ্ঠানেও জমায়েতের সংখ্যা নির্দিষ্ট করার কথা বলা হয়েছে। বেসরকারি অফিস, কারখানায় কর্মী সংখ্যায় রাশ টানতে হবে। সেই সঙ্গে গণ পরিবহণেই যাত্রী সংখ্যায় রাশ টানতে বলা হয়েছে।

হাসপাতাল প্রস্তুতির নির্দেশ
করোনার সেকেন্ড ওয়েভে অক্সিজেন সংকট চরম আকার নিয়েছিল। যদিও মোদী সরকার সংসদে দাবি করেছে করোনা সংক্রমণের সেকেন্ড ওয়েভে অক্সিজেন সংকটে কারোর মৃত্যু হয়নি। কিন্তু বাস্তব ছবিটা ছিল অন্যরকম। বাইরে থেকে অক্সিজেন আমদানি করতে হয়েছিল মোদী সরকারকে। সেকারণে এবার অক্সিজেন নিয়ে আগে থেকেই তৎপর কেন্দ্র। হাসপাতাল গুলিতে ৪০ শতাংশ আসন এবং অক্সিজেন সাপোর্ট পর্যাপ্ত করতে বলা হয়েছে। পরীক্ষা বাড়াতে বলা হয়েছে। সেই সঙ্গে ওমিক্রন সন্ধানে প্রয়োজনে বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নিতে হবে। করোনা আক্রান্ত রোগীর সংস্পর্শে কারা এসেছেন তাদের খোঁজ করতে হবে বলে রাজ্যগুলিকে নির্দেশিকা জারি করেছে কেন্দ্র।

ফেব্রুয়ারিতেই থার্ড ওয়েভ
২০২২ সালের ফেব্রুয়ারি মাসেই ওমিক্রন ভ্যারিয়েন্টের সংক্রমণ মারাত্মক আকার নেবে। এবং ফেব্রুয়ারিতেই দেশে থার্ড ওয়েভ আসবে বলে সতর্ক করেছেন গবেষকরা। আইআইটি কানপুর এবং আইআইটি হায়দরাবাদের দুই অধ্যাপক ফেব্রুয়ারি মাসে ওমিক্রন সংক্রমণ এমনই ভয়ঙ্কর আকার নেবে যে দৈনিক আক্রান্তের সংখ্যা দেড় থেকে প্রায় ২ লাখে পৌঁছে যাবে। এবং এই পরিস্থিতি চলবে যতক্ষণ না কোনওকরোনা টিকা এদের উপর প্রয়োগ করা হচ্ছে। যদিও এক মাসের বেশি এই সংক্রমণ স্থায়ী হবে না বলে জানিয়েছেন তিনি। কারণ দক্ষিণ আফ্রিকায় এক মাস করোনা সংক্রমণ বেড়েছিল। তারপর আবার সেটা কমতে শুরু করেছে।












Click it and Unblock the Notifications