কার্যকাল শেষ হওয়ার আগে ফিরলেন পদে! অলোক বর্মা বুধবার নতুন করে যোগ দিলেন সিবিআই ডিরেক্টর পদে
সিবিআই ডিরেক্টর পদে যোগ দিলেন অলোক বর্মা। এদিন দিল্লিতে নিজের অফিসে যান তিনি।
সিবিআই ডিরেক্টর পদে যোগ দিলেন অলোক বর্মা। এদিন দিল্লিতে নিজের অফিসে যান তিনি। ২০১৮-র ২৩ অক্টোবর তৎকালীন সিবিআই ডিরেক্টর অলোক বর্মার সব ক্ষমতা কেড়ে নিয়ে তাঁকে ছুটিতে পাঠিয়ে দিয়েছিল কেন্দ্র। সিল করে দেওয়া হয়েছিল তাঁর অফিস। অ্যাডিশনাল এম নাগেশ্বর রাওকে সিবিআই-এর অন্তর্বর্তী প্রধান করে বসানো হয়েছিল।

মঙ্গলবার সিবিআই নিয়ে সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খায় কেন্দ্র। সিবিআই ডিরেক্টর অলোক বর্মাকে ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। তবে অলোক বর্মাকে পদে ফেরানো হলেও, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারবেন না তিনি। ৩ সদস্যের নিয়োগ কমিটিকেও দ্রুত বৈঠকে বসতে নির্দেশ দিয়েছিল সর্বোচ্চ আদালত।
Delhi: CBI Chief #AlokVerma arrives at CBI headquarters to take charge. pic.twitter.com/dmXRE3ZMag
— ANI (@ANI) January 9, 2019
কেন্দ্রের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন অলোক বর্মা। নিজের দুই বছরের কার্যকালের মেয়াদের কথা তুলে ধরার পাশাপাশি উচ্চপর্যায়ের কমিটিই যে তাঁকে অপসারণ করতে পারে, তাও সুপ্রিম কোর্টে করা আবেদনে জানিয়েছিলেন অলোক বর্মা। ৩১ জানুয়ারি বর্মা কার্যকাল শেষ হওয়ার কথা।
২০১৮-র ২৩ অক্টোবর তৎকালীন সিবিআই ডিরেক্টর অলোক বর্মার সব ক্ষমতা কেড়ে নিয়ে তাঁকে ছুটিতে পাঠিয়ে দিয়েছিল কেন্দ্র। একইসঙ্গে সিবিআই-এ নম্বর টু রাকেশ আস্থানাকেও ছুটিতে পাঠানো হয়েছিল।
আদালতে সরকার জানিয়েছিল, সিবিআই-এর মর্যাদা রক্ষায় সিবিআই-এর প্রথম ও দ্বিতীয় অফিসারকে ছুটিতে পাঠানো হয়েছে।












Click it and Unblock the Notifications