ফের মানবিকতার নজির আইএনএস তালওয়ারের, মাঝ সমুদ্রে বড় বিপদের হাত থেকে বাঁচল মালবাহী জাহাজ
ফের মানবিকতার নজির আইএনএস তালওয়ারের, মাঝ সমুদ্রে বড় বিপদের হাত থেকে বাঁচল মালবাহী জাহাজ
শুধুমাত্র যুদ্ধ নয়, বিপর্যয়ের মুখে পড়া বাণিজ্যিক জাহাজ বা যাত্রীবাহী জাহাজের জন্য সাহায্যের হাত বাড়ানোর ক্ষেত্রে ভারতীয় নৌসেনার জুড়ি মেলা ভার। সূত্রের খবর, সম্প্রতি এমনই এক ঘটনায় নতুন নজির গড়ল ভারতীয় নৌবাহিনীর আইএনএস তালওয়ার। সূত্রের খবর, ওমানের উপসাগরে আটকা পড়া একটি কার্গো জাহাজকে উদ্ধার করে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে আইএনএস তালওয়ার। যা নিয়ে রীতিমতো উচ্ছ্বাসের বাতাবরণ নৌ মহলে। এদিকে বিপর্যয়ের মুখে পড়া এমভি নয়ন নামে মালবাহী জাহাজ ওমান থেকে ইরাক যাচ্ছিল বলে সূত্রের খবর।

ফের নয়া দৃষ্টান্ত স্থাপন করল আইএনএস তালওয়ার
প্রসঙ্গত উল্লেখ্য, ভারতীয় উপকূল রক্ষায় ও সুরক্ষা বলয় তৈরির জন্য দীর্ঘদিন থেকেই ওমান উপসারের কাছে নজরদারি চালাচ্ছিল ভারতীয় নৌসেনার বিশেষ পরাক্রমী যুদ্ধজাহাজ আইএনএস তালওয়ার। সূত্রের খবর, সম্প্রতি ওই এলাকাতেই শুক্রবার একটি কার্গো জাহাজে বেশ কিছু যান্ত্রিক গোলযোগ ধরা পড়ে। এমনকী পাওয়ার ইঞ্জিনও বন্ধ হয়ে যায় বলে খবর। বিকল হয়ে পড়ে অন্যান্য যন্ত্রাংশও। বিপর্যয়ের মুখে পড়া ওই জাহাজে মূল ক্যাপ্টেন ছাড়াও আরও ৭ জন ক্রু মেম্বার ছিলেন বলে জানা যাচ্ছে।

গত ৯ মার্চ প্রথম ইরাকের উদ্দেশ্যে যাত্রা করেছিল এই জাহাজটি
সূত্রের খবর, যান্ত্রিক গোলযোগের আঁচ পাওয়া মাত্রই কাছে থাকে আইএনএস তালওয়ারের কাছে সাংকেতিক বার্তা পাঠান এমভি নয়নের ক্যাপ্টেন। নেটওয়ার্ক জনিত কারণে প্রাথমিক ভাবে সাড়া না মিললেও পরে খবর পাওয়া মাত্রই দ্রুত প্রযুক্তিগত সহায়তা দিতে মালবাহী জাহজটির কাছে পৌঁছে যায় তালওয়ার। এই ক্ষেত্রে জিপিএস প্রযুক্তিরও বিশেষ ভাবে সহায়তা মেলে বলে খবর। এদিকে গত ৯ মার্চ প্রথম ইরাকের উদ্দেশ্যে যাত্রা করেছিল এই জাহাজটি।

৭ ঘ্ণ্টার নিরলস চেষ্টাতেই আসে সফলতা
কিন্তু যাত্রা শুরুর পর থেকেই পাওয়ার ইঞ্জিনে বেশ কিছু গোলযোগ সামনে আসে। পরে আইএনএস তালওয়ারের প্রযুক্তিবিদের সহায়তায় প্রায় ৭ ঘন্টার অক্লান্ত চেষ্টায় কার্গো জাহাজটির জেনারেটর, স্টিয়ারিং পাম্প, সামুদ্রিক পাম্প, এবং প্রধান ইঞ্জিনের মতো তার মূল সরঞ্জাম চালু করা সম্ভব হয়। বর্তমানে ওই জাহাজের নাবিক ও সমস্ত ক্রু মেম্বারই নিরাপদে রয়েছেন বলেও জানা যাচ্ছে।












Click it and Unblock the Notifications