সীমান্তে চিনা চোখরাঙানি ঠেকাতেই ১৫ বছরের রেকর্ড ভাঙল নির্মলার প্রতিরক্ষা বাজেট!

প্রতিরক্ষা খাতে ১৯ শতাংশ বরাদ্দ বাড়ালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন৷ যা এক ধাক্কায় প্রতিরক্ষাবাহিনীগুলির ক্রয়ক্ষমতা বাড়িয়ে দিল অনেকটাই৷ তথ্য বলছে, গত ১৫ বছরে যা সর্বাধিক৷ প্রতিরক্ষা খাতে ২০২১-২২ অর্থবর্ষে ৪ লক্ষ ৭৮ হাজার কোটি টাকা বরাদ্দ করেছেন নির্মলা৷ যারমধ্যে মূলধনী খরচের জন্য নির্দিষ্ট করা হয়েছে ১ লক্ষ ৩৫ হাজার কোটি টাকা৷ যা দিয়ে নতুন মিলিটারি হার্ডওয়্যার কেনা যাবে৷

৯ মাস ধরে লাদাখ সীমান্তে ভারত-চিন চাপানউতোর

৯ মাস ধরে লাদাখ সীমান্তে ভারত-চিন চাপানউতোর

উল্লেখ্য, বিগত প্রায় ৯ মাস ধরে লাদাখ সীমান্তে চলা ভারত ও চিনের মধ্যে চাপানউতোর চলছে। এদিকে, সিকিম সীমান্তের নাকু লা সীমান্তে নতুন করে ভারতীয় ও চিনা সেনার মধ্যে সংঘর্ষের ঘটনা সামনে আসে কয়েকদিন আগেই। বিশেষজ্ঞদের মত, প্রকৃত নিয়ন্ত্রণরেখায় চিনের এই চোখ রাঙানি ঠেকাতেই বাজেটে অতিরিক্ত জোর দেওয়া হয়েছে প্রতিরক্ষা খাতে।

প্রতিরক্ষা খাতে বরাদ্দ করা হয়েছে ৪ লক্ষ ৭৮ হাজার কোটি

প্রতিরক্ষা খাতে বরাদ্দ করা হয়েছে ৪ লক্ষ ৭৮ হাজার কোটি

সোমবার সংসদে তৃতীয়বারের জন্য কেন্দ্রীয় বাজেট পেশ করেন নির্মলা৷ তাতে প্রতিরক্ষা খাতে বরাদ্দ করা হয়েছে ৪ লক্ষ ৭৮ হাজার কোটি টাকা৷ এরমধ্যে মূলধনী খরচের জন্য নির্দিষ্ট করা হয়েছে ১ লক্ষ ৩৫ হাজার কোটি টাকা৷ যা দিয়ে নতুন মিলিটারি হার্ডওয়্যার কেনা যাবে৷ অর্থমন্ত্রীর এই পদক্ষেপের জন্য তাঁকে কৃতজ্ঞতা জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং৷

গত ১৫ বছরে এই বরাদ্দ বৃদ্ধি সর্বাধিক

গত ১৫ বছরে এই বরাদ্দ বৃদ্ধি সর্বাধিক

এদিন রাজনাথ তাঁর টুইটারে লেখেন, '২০২১-২২ অর্থবর্ষে প্রতিরক্ষা খাতে বরাদ্দ বাড়িয়ে ৪ লক্ষ ৭৮ হাজার কোটি টাকা করার জন্য প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে ধন্যবাদ৷ যার মধ্যে মূলধনী খরচের পরিমাণ রাখা হয়েছে ১ লক্ষ ৩৫ হাজার কোটি টাকা৷ গত ১৫ বছরে এই বরাদ্দ বৃদ্ধি সর্বাধিক৷'

চিনের সঙ্গে সীমান্ত সমস্যা শুরু হওয়ার পর এই অতিরিক্ত বরাদ্দ

চিনের সঙ্গে সীমান্ত সমস্যা শুরু হওয়ার পর এই অতিরিক্ত বরাদ্দ

গত বছরের কেন্দ্রীয় বাজেটে প্রতিরক্ষা খাতে অতিরিক্ত ২০ হাজার ৭৭৬ কোটি টাকা বরাদ্দ করতে হয়েছিল মূলধনী বাজেট হিসাবে৷ যার অর্থ, ওই খরচ ছিল পরিকল্পনা বহির্ভূত৷ সূত্রের খবর, লাদাখে চিনের সঙ্গে সীমান্ত সমস্যা শুরু হওয়ার পর এই অতিরিক্ত বরাদ্দ খরচ করেই জরুরি ভিত্তিতে অস্ত্রশস্ত্র কিনেছিল তিন প্রতিরক্ষাবাহিনী৷

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+