ডেল্টার কারণে কেরলে ব্রেক থ্রু কেস, এই ভ্যারিয়ান্ট কি আরও নিজের ভোল বদলাচ্ছে?‌

ডেল্টার কারণে কেরলে ব্রেক থ্রু কেস, এই ভ্যারিয়ান্ট কি আরও নিজের ভোল বদলাচ্ছে?‌

ভ্যাকসিন নেওয়ার পরও কেরলে ৪০ হাজারের বেশি করোনা ভাইরাসের কেস সনাক্ত হয়েছে, যা ব্রেক থ্রু নামে পরিচিত বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রকের এক সূত্র। এরই সঙ্গে ওই সূত্রের খবর, হটস্পট রাজ্যে নতুন ভ্যারিয়ান্টের ভূমিকা থাকতে পারে বা ডেল্টা আরও পরিবর্তন হতে পারে।

৬ সদস্যের কেন্দ্রীয় দলের পরিদর্শন

৬ সদস্যের কেন্দ্রীয় দলের পরিদর্শন

মারণ ভাইরাসের বিরুদ্ধে টিকাকরণের পরও সেই সব মানুষদের মধ্যে ব্রেক থ্রু সংক্রমণ দেখা গিয়েছে। সংক্রমণ দমনে রাজ্য প্রশাসনকে সহায়তা করার জন্য সম্প্রতি ছয় সদস্যের কেন্দ্রীয় দল কেরলের আটটি জেলা পরিদর্শন করেছিলেন। তাঁদের রিপোর্টে ওই দল সতর্ক করে জানিয়েছিলেন যে ১ অগাস্ট থেকে ২০ অগাস্টের মধ্যে রাজ্যবাসী ৪.‌৬ লক্ষ কোভিড-১৯ কেসের সাক্ষী থাকতে পারেন। কেন্দ্রীয় দলের নেতৃত্বে থাকা এনসিডিসির ডিরেক্টর ডঃ সুজিত সিং জানিয়েছিলেন যে আসন্ন ওনাম উৎসবকে (‌২০ অগাস্ট)‌ কেন্দ্র করে বিভিন্ন ক্রিয়াকলাপের ওপর থেকে নিষেধাজ্ঞা সরিয়ে নেওয়া এবং পর্যটনদের জন্য পুনরায় রাজ্যের দরজা খুলে দেওয়া চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে রাজ্যকে এবং এটা বেশ উদ্বেগজনক।

 উদ্বেগ বাড়ছে কেরল নিয়ে

উদ্বেগ বাড়ছে কেরল নিয়ে

গত সাতদিনে দেশের রেকর্ড হওয়া করোনা কেসের মধ্যে অর্ধেক কেস বহন করেছে কেরল। সুজিত সিং জানিয়েছেন যে ভ্যাকসিনের দু'‌টি ডোজ নেওয়ার পরও দক্ষিণের এই রাজ্যে উচ্চহারে পুনরায় সংক্রমণের কেস সনাক্ত হচ্ছে এবং এই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এর পেছনে কি নতুন ভ্যারিয়ান্টের ভূমিকা রয়েছে ?‌

এর পেছনে কি নতুন ভ্যারিয়ান্টের ভূমিকা রয়েছে ?‌

অধিকাংশ ব্রেক থ্রু কেস সনাক্ত হয়েছে পথমথিত্তাতা জেলা থেকে। এই জেলায় ভ্যাকসিনের একটি ডোজ নেওয়ার পরও ১৪৯৭৪ জনের শরীরে ফের করোনা ভাইরাস দেখা দিয়েছে এবং সম্পূর্ণ ডোজ নেওয়া ৫০৪২ জনের মধ্যে পুনরায় সংক্রমণ দেখা দিয়েছে। কেন্দ্রীয় দলের পেশ করা রিপোর্ট অনুযায়ী, সবকটি আটটি জেলা ও কিছু এলাকায় করোনা ভাইরাসের পজিটিভ হার ১০ শতাংশের বেশি এবং তা ক্রমেই বাড়ছে বলেও দেখা গিয়েছে। কেরলে অধিকাংশ করোনা কেসের মধ্যে ৮০ শতাংশের ওপর কেস ডেল্টা ভ্যারিয়ান্টের জন্য হয়েছে। স্বাস্থ্য মন্ত্রকের এক সূত্র, যিনি জানিয়েছেন যে এর পেছনে নতুন করোনা ভাইরাসের ভ্যারিয়ান্টের ভূমিকাকে উড়িয়ে দেওয়া যায় না। একজন সরকারি কর্মকর্তা, ডেল্টা ভ্যারিয়ান্টটি আরও পরিবর্তন করছে কিনা এবং তা তীব্র সংক্রমণের কারণ হতে পারে কিনা তা জিজ্ঞাসা করা হলে, তিনি সম্ভাবনাটি উড়িয়ে দেননি এবং জানান যে এটি সম্পূর্ণরূপে একটি নতুন রূপ হতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। স্বাস্থ্য মন্ত্রক এখন একটি নতুন ভ্যারিয়ান্টের সম্ভাবনাগুলি বাতিল করার জন্য সমস্ত ৪০ হাজার নমুনার একশো শতাংশ জিনোমিক সিক্যুয়েন্সিংয়ের পরিকল্পনা করছে এবং রাজ্য সরকারকে তৎক্ষণাত কাজটি সম্পন্ন করতে বলা হয়েছে।

 উৎসবের মরশুমের জন্য প্রস্তুত কেরল

উৎসবের মরশুমের জন্য প্রস্তুত কেরল

বুধবার থেকে শুরু হয়ে হওয়া কেরলে উৎসবের মরশুমের আগে রাজ্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপের কথা ঘোষণা করা হয়, যা ধীরে ধীরে আনলক হবে। ওনাম, মহরম, জন্মাষ্টমী, গণেশ চতুর্থী ও দুর্গাপুজো উপলক্ষে রাজ্যে কোনও ধরনের উৎসব বা জন সমাগমের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কারণ এই উৎসবগুলি সুপার স্প্রেডারের কাজ করবে। এছাড়া ১২ অগাস্ট থেকে, ডেল্টা ছড়িয়ে পড়ার আশঙ্কার মধ্যে, কেরল সরকার পঞ্চায়েত বা শহুরে ওয়ার্ডগুলিতে বিশেষ তীব্র কঠোর লকডাউন নিষেধাজ্ঞার নির্দেশ দিয়েছে, যেখানে সংক্রমণ ছড়িয়ে পড়েছে এবং সাপ্তাহিক সংক্রমণ জনসংখ্যার অনুপাত (ডব্লিউআইপিআর) ৮ এর ওপরে।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+