গঙ্গা থেকে ভেসে উঠছে একাধিক মৃতদেহ, কোভিড পরিস্থিতিতে আতঙ্ক প্রতিবেশী রাজ্যে

গঙ্গা থেকে ভেসে উঠছে শতাধিক মৃত দেহ, কোভিড পরিস্থিতিতে আতঙ্ক প্রতিবেশী রাজ্যে

করোনার করুণ পরিস্থিতির মাঝেই এবার আরও এক নিদারুণ করুণ ছবি উঠে আসতে শুরু করেছে, ভারতের বুকে। এঘটনা গোবলয়ের। বাংলার প্রতিবেশী বিহারের একাংশের গঙ্গা থেকে এবার ধীরে ধীরে উঠে আসতে শুরু করেছে একাধিক মৃতদেহ। ইতিমধ্যেই বিহারে ৪০ টি এমন মৃতদেহ মিলতেই প্রবল আতঙ্ক ছড়িয়েছে।

হাড়হিম করা ছবি !

হাড়হিম করা ছবি !

করোনার দ্বিতীয় স্রোত কার্যত একের পর এক অমানবিক ছবি ভারত জুড়ে তুলে ধরছে। রোগীদের বাঁচাতে যেখানে হাহাকার হাসপাতালে ,সেখানে শশ্মান থেকে কবরস্থানে সৎকারের লাইন কার্যত অবাক করছে দেশকে। এমন অবস্থায় বিহারের বক্সারে প্রায় ৪০ টি মৃতদেহ গঙ্গায় ভেসে এসেছে। মূলত, উত্তরপ্রদেশ লাগোয়া বিহার সীমান্তে এমন পরিস্থিতি দেখা যাচ্ছে।

ভেসে আসতে শুরু করছে দেহ

ভেসে আসতে শুরু করছে দেহ

প্রসঙ্গত, এমন পরিস্থিতিতে স্থানীয়দের থেকে গঙ্গায় এভাবে মৃতদেহ ভেসে আসার খবর শুনেই সেখানে পৌঁছে যায় স্থানীয় প্রশাসন। আপাতভাবে তারা মনে করছে যে মৃতদেহ উত্তরপ্রদেশ থেকে আসতে পারে। কারণ উত্তরপ্রদেশ লাগোয়া বিহারের চৌসা শহরে এমন ঘটনা দেখা যাচ্ছে। এই মৃতদেহ কোভিড রোগীদের কী না ,তা নিয়েও ব্যপক সন্দেহ দানা বাঁধছে।

 মৃতদেহ কি শতাধিক?

মৃতদেহ কি শতাধিক?

একটি সূত্রের দাবি সরকারি পরিসংখ্যান বলছে বিহারের গঙ্গায় ৪০ থেকে ৪৫ টি মৃতদেহ দেখা গিয়েছে। এদিকে, অসমর্থিত সূত্রের দাবি এই সংখ্যা ১০০ টি। কার্যত ১০০ টি পচা গলা দেহ বিহারের গঙ্গায় ভেসে উঠতে শুরু করেছে। যা করোনা পরিস্থিতিতে ভয়াবহ।

তদন্তের নির্দেশ

বিহারের স্থানীয় প্রশাসন এই নিরিখে তদন্তের জন্য সরব হয়েছে। এই মৃতদেহ বারাণসী কিম্বা এলাহাবাদের ঘাট থেকে আসছে কি না, তা নিয়ে প্রশাসনকে সতর্ক হতে বলা হয়েছে। বলা হয়েছে, কড়া নজরদারির। এই ঘটনা যাতে ফের না ঘটে তার জন্য প্রশাসনকে সতর্ক থাকার বার্তা দেওয়া হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+