মর্মান্তিক! বন্ধ ঘর থেকে উদ্ধার দুই বোনের দেহ, অচৈতন্য অবস্থায় মা, ঘটনা কী? তদন্তে নেমে বড় সন্দেহ পুলিশের
দিল্লিতে ঘটে গেল এক ভয়ঙ্কর ঘটনা। দক্ষিণ দিল্লির মালভিয়া নগরের একটি বাড়ি থেকে বৃহস্পতিবার সন্ধ্যায় দুই বোনের মৃত দেহ উদ্ধারকে ঘিরে চারিদিকে চাঞ্চল্য ছড়িয়েছে। প্রাথমিক তদন্ত অনুসারে পুলিশের সন্দেহ যে, ঘটনাটি খুনের পর আত্মহত্যার চেষ্টার সাথে জড়িত থাকতে পারে এবং এই ঘটনার ফলে তাদের মায়ের ভূমিকা থাকতে পারে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে যে, সন্ধ্যা প্রায় ৬টা ১০ মিনিট নাগাদ থানায় ফোন আসে। পুলিশকে জানানো হয় যে, বারবার ডাকাডাকির পরও কেউ বাড়ির দরজা খুলছে না। ঘটনাস্থলে পৌঁছনোর পরে পুলিশ দেখে মূল দরজাটি ভেতর থেকে বন্ধ ছিল। পরে জোর করে দরজা ভেঙে ভিতরে ঢোকে পুলিশ।
ভিতরে ঢুকেই দুই বোনের দেহ দুটি আলাদা আলাদা ঘর থেকে উদ্ধার করা হয়। এক জনকে বিছানায় মুখের ওপর বালিশ চাপা থাকা অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। আর অন্য জনের গলায় দাগ পাওয়া গেছে, যা দেখার পর শ্বাসরোধ করে হত্যার আশঙ্কা করছে তদন্তকারীরা।
আবার একই বাড়ির অন্য একটি ঘর থেকে তাদের মাকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়। তিনি জীবিত থাকায় তাড়াতাড়িই তাকে এইমস ট্রমা সেন্টারে ভর্তি করা হয়েছে, বর্তমানে সেখানে তাঁর চিকিৎসা চলছে।
তদন্তকারীদের প্রাথমিক অনুমান যে, মা সম্ভবত প্রথমে দুই মেয়েকে প্রথমে হত্যা করে পরে নিজে আত্মহত্যার চেষ্টা করেছিলেন। ঘটনাস্থল থেকে প্রমাণ সংগ্রহ করেছে ক্রাইম টিম এবং ফরেনসিক বিশেষজ্ঞরা। পুলিশ জানিয়েছে যে, ওই মহিলা সুস্থ হয়ে জ্ঞান ফেরার পর এবং ফরেনসিক রিপোর্ট হাতে এলে ঘটনার প্রকৃত কারণ আরও স্পষ্ট হয়ে যাবে।












Click it and Unblock the Notifications