Priyanka Gandhi: বিজেপি ৫০ শতাংশ কমিশনের সরকার চালাচ্ছে মধ্যপ্রদেশে, প্রিয়াঙ্কাকে আইনি সতর্কতা

কর্নাটকে দুর্নীতিবাজ বিজেপির সরকার ৪০ শতাংশ কমিশন সংগ্রহ করল। মধ্যপ্রদেশে সেই রেকর্ড ছাপিয়ে গিয়েছে। মধ্যপ্রদেশে ৫০ শতাংশ কমিশনের সরকার চালাচ্ছে বিজেপি। কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী সেই অভিযোগ করতেই তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি এল বিজেপি তরফে।

প্রিাঙ্কা বলেছিলেন, কর্নাটকের মানুষ ৪০ শতাংশ কমিশনের সরকারকে গদিচ্যুত করেছে। এবার ৫০ শতাংশ কমিশনের সরকারকেও মধ্যপ্রদেশ থেকে সরিয়ে দেবে। তারপরই প্রিয়াঙ্কার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হতে পারে বলে সতর্ক করেছে বিজেপি।

প্রিয়াঙ্কাকে আইনি সতর্কতা

কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী দাবি কেরন, ঠিকাদারদের একটি ইউনিয়ন হাইকোর্টের প্রধান বিচারপতিকে একটি চিঠি লিখেছে। সেই চিঠিতে অভিযোগ করা হয়েছে, তারা ৫০ শতাংশ কমিশনের পরেই পেমেন্ট পান। প্রিয়াঙ্কা গান্ধী তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পরই তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন বিজেপি নেতারা।

প্রিয়াঙ্কা গান্ধী মধ্যপ্রদেশের বিজেপি সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করার পর মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র কংগ্রেস নেতার কাছে তার অভিযোগকে সমর্থন করার জন্য প্রমাণ চেয়েছিলেন। সতর্ক করে দিয়ে বলেছিলেন, রাজ্য সরকার ও বিজেপির সামনে পদক্ষেপের জন্য বিকল্প রয়েছে।

রাজ্য বিজেপির সভাপতি ভিডি শর্মা কংগ্রেস নেত্রীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। অভিযোগ প্রমাণিত করতে তিনি একটি জাল চিঠি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন বলেও জানিয়েছেন তিনি। রাজ্য কংগ্রেস পাল্টা দাবি করেছে, তারা প্রমাণ করে দেবে যে বিজেপি নেতৃত্বাধীন মধ্যপ্রদেশের সরকার দুর্নীতিগ্রস্ত।

প্রিয়াঙ্কাকে আইনি সতর্কতা

প্রিয়াঙ্কা গান্ধীকে কড়া জবাব দিয়ে বিজেপির দাবি, কংগ্রেস ঘৃণ্য রাজনীতি করছে। রাজ্য কংগ্রেস নেতারা প্রথমে রাহুল গান্ধীকে দিয়ে মিথ্যা বলিয়েছেন এখন প্রিয়াঙ্কা গান্দীকে দিয়ে মিথ্যা টুইট করিয়েছেন। বিজেপি দাবি করেছে, প্রিয়াঙ্কাজি আপনার টুইটগুলির প্রমাণ দিন, অন্যথায় আমাদের কাছে বিকল্প রাস্তা খোলা রয়েছে।

প্রিয়াঙ্কা গান্ধীর উচিত সেই ঠিকাদারের নাম প্রকাশ করা, যিনি হাইকোর্টের বিচারপতিকে চিঠি লিখেছিলেন। কংগ্রেসকে ক্ষমতার জন্য ক্ষুদার্ত বলে উল্লেখ করে তিনি জানান, ক্ষমতা দখলের জন্য মিথ্যাচার করতেই পিছু ছাড়ছে না কংগ্রেস। এটি একটি ষড়যন্ত্র।

বিজেপি প্রিয়াঙ্কা গান্ধীর বিরুদ্ধে সাইবার ক্রাইমের চার্জ আনবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন। প্রিয়াঙ্কা গান্ধী ভুয়ো ভিডিও প্রকাশ করে শুধু মধ্যপ্রদেশকেই নয়, দেশকেও বিভ্রান্ত করছেন বলে অভিযোগ বিজেপির। কংগ্রেস নেতৃত্বকে এই বিষয়ে জবাব দিতে হবে। তা না হলে আইনি ব্যবস্থ নেব আমরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+