‘মৃত্যু ভয়’ দেখিয়েই মসনদে বসতে চাইছে বিজেপি! বিনামূল্যের করোনা টিকা নিয়ে তোপ বিরোধীদের

‘মৃত্যু ভয়’ দেখিয়েই মসনদে বসতে চাইছে বিজেপি! বিনামূল্যের করোনা টিকা নিয়ে তোপ বিরোধীদের

বেজে গিয়েছে বিহার ভোটের দামামা। আগামী ২৮ অক্টোবর, ৩ নভেম্বর ও ৭ নভেম্বর তিন দফায় ভোট গ্রহণ হতে চলেছে বিহারে। এদিকে প্রতি ভোটের মতো এবারেও ভোট নির্বাচনী ইস্তেহারে প্রতিশ্রুতি বন্যা বইয়ে দিতে দেখা গেছে শাসক বিরোধী প্রতিটা রাজনৈতিক দলকেই। এদিকে ইতিমধ্যে আরজেডি শিবিরকে বেকায়দায় ফেলে ভোটে জিতলে সমগ্র বিহারবাসীকে বিনামূল্য করোনা টিকা দেওয়ার প্রতিশ্রুতি দিতে দেখা গেছে বিজেপি।

মানুষের মধ্যে ‘মৃত্যু ভয়’ বেচেই মসনদে বসতে চাইছে বিজেপি

মানুষের মধ্যে ‘মৃত্যু ভয়’ বেচেই মসনদে বসতে চাইছে বিজেপি

এবার তা নিয়েই চড়ছে রাজনৈতির পারদ। আরজেডি-কংগ্রেস-বামেদের বিরোধী মহাজোটের স্পষ্ট বক্তব্য করোনার মতো স্পর্শকাতর বিষয় নিয়েও রাজনীতি করতে ছাড়ছে না গেরুয়া শিবির। শুধু তাই নয় তাদের আরও বক্তব্য ভোটের বাজারে মানুষের মধ্যে ‘মৃত্যু ভয়' বেচেই মসনদে বসতে চাইছে বিজেপি।

১৯ লক্ষ কর্মসংস্থানের প্রতিশ্রুতি বিজেপির

১৯ লক্ষ কর্মসংস্থানের প্রতিশ্রুতি বিজেপির

এদিকে ভোটের আগে রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য প্রথম এক বছরের মধ্যেই দশ লক্ষ কর্মসংস্থানের কথা বলেন লালুপ্রসাদ শিবিরের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী যাদব। এমনকী এর জন্য বেকার যুবক যুবতীদের কর্মদক্ষতা জানতে তারা একটি পোর্টালও চালু করেছে বলে জানান তেজস্বী। এবার আরজেডির তিরে আরজেডিকেই ঘায়েল করে নির্বাচনী ইস্তেহারে নতুন প্রতিশ্রুতি দিতে দেখা যায় নির্মলা সীতরমণকে।

 ‘বিজেপি হ্যা তো ভরসা হ্যা’ স্লোগানে ভর করেই নির্বাচনী ইস্তেহার প্রকাশ

‘বিজেপি হ্যা তো ভরসা হ্যা’ স্লোগানে ভর করেই নির্বাচনী ইস্তেহার প্রকাশ

নির্বাচনী ইস্তেহারে বিজেপির তরফে স্পষ্ট বলা হয়েছে ভোটে প্রথম ৫ বছরের মধ্যে গোটা রাজ্যে ১৯ লক্ষ কর্মসংস্থান তৈরি করবে এনডিএ সরকার। একইসাথে ‘বিজেপি হ্যা তো ভরসা হ্যা' স্লোগানে ভর করে আগামী বছরেরে মদ্যে সমগ্র বিহারবাসীর হাতে ফ্রি-তে করোনা ভ্যাকসিন তুলে দেওয়ারও প্রতিশ্রুতি দেন নির্মলা।

 টুইটেই আক্রমণ শানালেন তেজস্বী

টুইটেই আক্রমণ শানালেন তেজস্বী

যদিও পদ্ম শিবিরের নির্বাচনী ইস্তেহার সম্পর্কে বলতে গিয়ে টুইটেই বড়সড় আক্রামণ শানাতে দেখা যায় আরজেডি নেতা তেজস্বী যাদবকে। টুইট বার্তায় তিনি লেখেন, " করোনার টিকা গোটা দেশের। বিজেপির নয়। এখন টিকাকেও রাজনীতির অস্ত্র করায় বোঝাই যাচ্ছে ভোট জিততে ওদের কাছে মানুষকে রোগ আর মৃত্যু ভয় দেখানো ছাড়া আর কোনও বিকল্পই নেই। "

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+