বিজেপিতে আসছে বিরাট পরিবর্তন! পুরনো কমিটিতে নতুন মুখ কারা, জল্পনা শুরু
বিজেপিতে আসছে পরিবর্তন! পুরনো কমিটিতে নতুন মুখ কারা, জল্পনা শুরু রাজ্যে রাজ্যে
২০২১-এ বাংলা আর তার আগে বিহারে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। এই দুই রাজ্যেই বিজেপি পাখির চোখ করে এগোতে চাইছে। তাই এই মাসেই বিজেপি জাতীয় কমিটিতে রদবদল করে ফেলতে চাইছে। অমিত শাহের তৈরি করা কমিটিকে মান্যতা দিয়েই নতুন কিছু মুখ তিনি আনতে পারেন। এ জন্য তিনি রাজ্য ইউনিটগুলিকে সুপারিশের চিঠি দিয়েছেন।

বিজেপির সাংগঠনিক রদবদল এ মাসেই
এখন বিজেপির মাথায় বসেছেন জেপি নাড্ডা। অমিত শাহের উত্তরসূরি হিসেবে কেন্দ্রের শাসক দলের মাথায় বসে তিনি চলছেন পূর্বসূরির দেখানো পথেই। এ মাসের শেষে জাতীয় পর্যায়ে দলের সাংগঠনিক রদবদল হওয়ার কথা বিজেপির। অমিত শাহের কমিটিই তিনি রাখবেন বলে মনে করছে রাজনৈতিক মহল।

৬৫ শতাংশ অপরিবর্তিত, ৩৫ শতাংশে পরিবর্তন
২০ জানুয়ারি দলীয় সভাপতির দায়িত্ব গ্রহণ করেছিলেন নাড্ডা। তিনি তিন বছরের জন্য নির্বাচিত হয়েছিলেন বিজেপির সভাপতি হিসেবে। সেই তিনিই এবার নতুন করে সংগঠন সাজাতে চলেছেন। পুরনো মুখদের রেখে দিয়েই সচিব-সহ কিছু পদে নতুন মুখ আসতে পারে। দলীয় সূত্রের খবর, ৬৫ শতাংশ অপরিবর্তিত রেখে ৩৫ শতাংশের মধ্যে পরিবর্তন হবে।

রাজ্যে যাঁরা ভালো পারফর্মার, তাঁরা নজরে
এবার জাতীয় কমিটিতে এমন বেশ কিছু নেতা আসতে পারেন যারা বিভিন্ন রাজ্যে ভালো পারফর্ম করেছেন এবং রাজ্য ইউনিটগুলিকে তাদের সুপারিশ চেয়ে একটি চিঠি পাঠানো হয়েছিল। এর মধ্যে পশ্চিমবঙ্গকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিজেপি। এ রাজ্যের পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

পরের বছরই নির্বাচন, তাই পরিবর্তন নৈব নৈব চ
দলীয় সূত্র জানিয়েছে, বিহার এবং পশ্চিমবঙ্গের ভারপ্রাপ্ত ভূপেন্দ্র যাদব ও কৈলাশ বিজয়বর্গীয়কে সম্ভবত পরিবর্তন করা হবে না। যাদব বিহারের দায়িত্বে রয়েছেন, যেখানে এই বছরের শেষের দিকে নির্বাচন। পরের বছর পশ্চিমবঙ্গে নির্বাচন অনুষ্ঠিত হবে। সুতরাং তাদের পরিবর্তন নাও করা হতে পারে।

অমিত শাহের কমিটিকেই মান্যতা
বিজেপিতে সাধারণ সম্পাদকরাও অপরিবর্তিত থাকবেন বলেই মনে করা হচ্ছে। ভূপেন্দ্র যাদব, কৈলাশ বিজয়বর্গীয়, মুরলীধর রাও, অনিল জৈন, সরোজ পাণ্ডে, রাম মাধব, অরুণ সিংহ বিজেপির জাতীয় সাধারণ সম্পাদকদের মধ্যে রয়েছেন। তবে বিজেপি তার মুখপাত্র এবং মিডিয়া প্যানেলবিদদের পরিবর্তন করতে পারে।












Click it and Unblock the Notifications