বিজেপিই কি ক্ষমতায় ফিরবে যোগীর উত্তরপ্রদেশে! এবিপি-সি ভোটারের সমীক্ষায় পূর্বাভাস

বিজেপিই কি ক্ষমতায় ফিরবে যোগীর উত্তরপ্রদেশে! এবিপি-সি ভোটারের সমীক্ষায় পূর্বাভাস

মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নেতৃত্বে বিজেপি কি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে উত্তরপ্রদেশে ক্ষমতায় ফিরবে ২০২২-এ? ২০১৭ সালের পুনরাবৃত্তিই কি ঘটতে চলেছে এবারও। এবিপি-সি ভোটারের সমীক্ষায় মিলল পূর্বাভাস। বিজেপি কেমন ফল করতে পারে আর সমাজবাদী পার্টি তাদের কতখানি চ্যালেঞ্জ জানাতে পারে, তার আভাস মিলল সমীক্ষায়।

এবিপি-সি ভোটারের সমীক্ষা

এবিপি-সি ভোটারের সমীক্ষা

এবিপি-সি ভোটারের সমীক্ষায় উত্তরপ্রদেশ ২০২২ সালে উত্তরাখণ্ড, গোয়া, পাঞ্জাব এবং মণিপুরের সঙ্গে যোগী রাজ্য উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনে হওয়ার কথা। হিন্দি-বলয়ে বিধানসভা নির্বাচনে এবার কোন দল আধিপত্য বিস্তার করবে, তা নিয়ে টানটান উত্তেজনা ছ-মাস আগে থেকেই। বিজেপির আধিপত্যে কংগ্রেস বা বিরোধীরা ভোগ বসাতে পারবে কি না, তা জানাতে এবিপি-সি ভোটার তুলে ধরল তাদের সমীক্ষা রিপোর্ট।

যোগী-রাজ্যে এবার বিজেপি কেমন ফল করবে

যোগী-রাজ্যে এবার বিজেপি কেমন ফল করবে

এর মধ্যে উত্তরপ্রদেশ নিয়ে বেশি উৎসাহ মানুষের। যোগী-রাজ্যে এবার বিজেপি কেমন ফল করে, তার দিকে তাকিয়ে রাজনৈতিক মহল। যোগী রাজ্যে করোনার দ্বিতীয় তরঙ্গ পরিচালনার জন্য মুখ্যমন্ত্রীকে বিজেপির শীর্ষ আধিকারিকরা প্রশংসায় ভরিয়ে দিলেও গঙ্গায় ভাসমান মৃতদেহের দৃশ্য এখনও মানুষের মনে তাজা। তাই তার কোনও প্রভাব পড়ে কি না, তা জানতে অধীর আগ্রহে রয়েছে দেশের মানুষ।

সপা, বসপা বা কংগ্রেস কোথায় দাঁড়িয়ে

সপা, বসপা বা কংগ্রেস কোথায় দাঁড়িয়ে

মুখ্যমন্ত্রী আদিত্যনাথের নেতৃত্বে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সবথেকে জনবহুল রাজ্যে বিজেপি ক্ষমতায় এসেছিল ২০১৭-র মার্চ মাসে। সমাজবাদী পার্টি, বহুজন সমাজ পার্টি, কংগ্রেসের জোটকে হেলায় হারিয়ে দিয়েছিল ২০১৭-তে। এবার সপা, বসপা বা কংগ্রেস কোথায় দাঁড়িয়ে রয়েছে, সেই আঙ্গিকে এবারের নির্বাচনের ফল কোন দিকে যায়, তার আভাস দিল এবিপি-সি ভোটারের সমীক্ষা।

কার কত শতাংশ ভোট বৃদ্ধি বা হ্রাস

কার কত শতাংশ ভোট বৃদ্ধি বা হ্রাস

এবিপি-সি ভোটারের সমীক্ষায় আভাস, আবারও যোগী আদিত্যনাথের ফিরে আসার সম্ভাবনা প্রবল। বিজেপির ভোট শতাংশ বাড়বে এবার। সমীক্ষায় আভাস, বিজেপির আসন সংখ্যা ০.৪ শতাংশ বৃদ্ধি পাবে। অন্যদিকে, আসন্ন নির্বাচনে এসপি বা সমাজবাদী পার্টি (সপা) ৬.৬ শতাংশ ভোট বাড়াতে সক্ষম হবে। পক্ষান্তরে বিএসপি বা বহুজন সমাজ পার্টির ভোট শতাংশ ৬.৫ শতাংশ হ্রাস পেতে পারে। ২০১৭-র তুলনায় কংগ্রেসের ভোট শতাংশও হ্রাস পাবে ১.২ শতাংশ

২০১৭-র নিরিখে ২০২২-এর সম্ভাব্য ভোট শতাংশ

২০১৭-র নিরিখে ২০২২-এর সম্ভাব্য ভোট শতাংশ

২০১৭-য় বিজেপি পেয়েছিল ৪১.৪ শতাংশ ভোট। এবার তা বেড়ে হতে পারে ৪১.৮ শতাংশ। সমাজবাদী পার্টির ভোট শতাংশ ছিল ২৩.৬ শতাংশ। তা বেড়ে হতে পারে ৩০.২ শতাংশ। আর বহুজন সমাজ পার্টির ভোট শতাংশ ২২.২ থেকে কমে ১৫.৭ শতাংশ হতে পারে এবার। এবিপি-সি ভোটারের সমীক্ষা অনুযায়ী কংগ্রেসের ভোট শতাংশ কমে হবে ৬.৩ থেকে ৫.১। অন্যান্য ৬.৫ থেকে বেড়ে ৭.২ শতাংশ।

কে কত আসন পেতে পারে ২০২২-এ

কে কত আসন পেতে পারে ২০২২-এ

এবিপি-সি ভোটারের সমীক্ষা অনুযায়ী, বিজেপির ভোট শতাংশ বৃদ্ধি পেলেও গতবারের তুলনায় এবার আসন বেশি অর্জন করতে পারবে না। বিজেপির আসন সংখ্যা কমে যাবে। তবে এখন পর্যন্ত ক্ষমতা হারানোর জায়গায় নেই বিজেপি। তাতাই শেষ হাসি হাসবে। বিজেপি ৬২টি আসন হারাতে পারে এবার। আর অখিলেশ যাদবের নেতৃত্বাধীন সমাজবাদী পার্টি ৬৫টি আসন লাভ করতে পারে। বিএসপি পাঁচটি আসন হারতে পারে এবং কংগ্রেস দুটি হারাতে পারে। তা সত্ত্বেও সমাজবাদী পার্টি বিজেপিকে হারাতে সম্ভবপর হবে না।

কার কত আসন প্রাপ্তির সম্ভাবনা

কার কত আসন প্রাপ্তির সম্ভাবনা

২০১৭ সালে বিজেপি পেয়েছিল ৩২৫টি আসন। এবার তা কমে হবে ২৬৩টি। আর প্রধান বিরোধী দল সমাজবাদী পার্টি পেয়েছিল ৪৮টি আসন। তারা এবার বেড়ে ১১৩টি হতে পারে। কিন্তু ম্যাজিক ফিগারের ধারেকাছে অখিলেশ যাদবের দল পৌঁছতে পারবে না। বিএসপির আসন সংখ্যা ১৯ থেকে কমে ১৪ এবং কংগ্রেসের ৫ থেকে কমে ২ হতে পারে। অন্যান্যদের ৪ থেকে বেড়ে ৮ হওয়ার সম্ভাবনা প্রবল।

তবু ক্ষমতায় বিজেপি, অখিলেশদের হাত শূন্য

তবু ক্ষমতায় বিজেপি, অখিলেশদের হাত শূন্য

২০২২-এর বিধানসভা নির্বাচনে যদিও বিজেপি ৬০টিরও বেশি আসন হারাতে চলেছে বলে পূর্বাভাস দিচ্ছে এবিপি-সি ভোটারের সমীক্ষা, তথাপি সরকার গঠন করবে তারাই। হিন্দি বলয়ে শক্ত অবস্থান ধরে রাখতে সমর্থ হবে বিজেপি। এসপি প্রধান অখিলেশ যাদব ৪০০-র বেশি আসন জয়ের দাবি করলেও, তা বাস্তবায়িত হওয়ার ক্ষীণ সম্ভাবনাও দেখছে না এই সমীক্ষা।

মায়াবতী-প্রিয়াঙ্কাদের নিয়ে আশাবাদী নয় সমীক্ষা

মায়াবতী-প্রিয়াঙ্কাদের নিয়ে আশাবাদী নয় সমীক্ষা

অখিলেশের মতো বিএসপি সুপ্রিমো প্রাক্তন মুখ্যমন্ত্রী মায়াবতীর জন্যও আরেকটি নির্বাচনী পরাজয় অপেক্ষা করে রয়েছে আভাস সমীক্ষা রিপোর্টে। বিএসপি রাজ্যে প্রাসঙ্গিক রাজনৈতিক শক্তি হয়ে উঠতেও পারবে না। কংগ্রেসেরও কোনও আশা নেই উত্তরপ্রদেশে ফিরে আসার। প্রিয়াঙ্কা গান্ধীকে এনেও কংগ্রেসের কোনও লাভ দেখছে না রাজনৈতিক মহল।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+