ভোটে পিছিয়ে পড়েও বিজেপি নয়া স্ট্র্যাটেজিতে আসন-অঙ্ক কষছে, যোগীগড়ের 'লিটমাস টেস্টে' তুঙ্গে জল্পনা
ভোটে পিছিয়ে পড়েও বিজেপি নয়া স্ট্র্যাটেজিতে আসন-অঙ্ক কষছে, যোগীগড়ের 'লিটমাস টেস্টে' তুঙ্গে জল্পনা
উত্তরপ্রদেশের বুকে পঞ্চায়েত নির্বাচন ঘিরে রীতিমতো তুঙ্গে উত্তেজনা। ২ র মে-র গণনার পর থেকে দেখা যাচ্ছে, যোগীরাজ্যে ক্রমাগত পঞ্চায়েত নির্বাচনে পিছিয়ে পড়ছে বিজেপি। আগামী বছরই এরাজ্যে বিধানসভা নির্বাচন । আর তার আগে বিজেপির কাছে এই পঞ্চায়েত নির্বাচন কার্যত 'লিটমাস টেস্ট'। সেই জায়গা থেকে এবারের পঞ্চায়েতে গড় ধরে রাখতে বিজেপির স্ট্র্যাটেজি নিয়ে চলছে জল্পনা, গুঞ্জন।

উত্তরপ্রদেশের ফলাফল একনজরে
প্রসঙ্গত, উত্তরপ্রদেশের বুকে পঞ্চায়েত নির্বাচনে অখিলেশ যাদবের নেতৃত্বাধীন সমাজবাদী পার্টির দখলে ৭৪৭ টি জেলা পঞ্চায়েত ওয়ার্ড। সেখানে বিজেপির সমর্থিতরা ৬৬৬ টি আসনে এগিয়ে। এই পরিস্থিতি থেকে খেলা ঘুরিয়ে দেওয়ার চ্যালেঞ্জ নিয়ে বিজেপি আসন-অঙ্কে ব্যাস্ত।

কোন স্ট্র্যাটেজিতে বিজেপি?
জানা গিয়েছে, উত্তরপ্রদেশের ৩০৫০ জেলা পঞ্চায়েত ওয়ার্ডে নির্দলরা এগিয়ে রয়েছে। আর এই অঙ্ক সামনে আসতেই বহু নির্দলীয়র সঙ্গে বিজেপি নেতারা যোগাযোগ রাখছেন বলে খবর। ২০২২ উত্তরপ্রদেশ নির্বাচনের আগে প্রেস্টিজ ফাইটে গ্রামীণ উত্তরপ্রদেশকে নিদের দখলে রাখতে আপাতত এই স্ট্র্যাটেজিতে বিজেপি এগিয়ে চলেছে বলে খবর।

কেন মরিয়া চেষ্টা?
সূত্রের দাবি, উত্তরপ্রদেশে জেলা পঞ্চায়েত চেয়ারপার্সনের পদের ক্ষেত্রে পরোক্ষে নির্বাচনী প্রক্রিয়া চলবে। তার আগে ১২৩৮ জন নির্দলীয় প্রার্থীর সঙ্গে আলোচনা করে এই পদে বিজেপি দাপট ধরে রাখার চেষ্টায় রয়েছে। যদিও তা নিয়ে বিজেপি সরাসরি কোনও নিশ্চিত মন্তব্য করেনি।

উত্তরপ্রদেশ পঞ্চায়েত নির্বাচন নিয়ে বিজেপির বক্তব্য
'পঞ্চায়েত নির্বাচন মূলত নির্ভর করে এমন প্রার্থীদের উপর যাঁরা রাজনৈতিক সমর্থন ছাড়া, কেবলমাত্র স্থানীয় সমর্থনের জোরে এগিয়ে যান। এই কারণেই নির্দলীয়রা এগিয়ে। ' বিজেপির তরফে এই বক্তব্য উঠে এসেছে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে। তবে নির্দলীয়দের সঙ্গে বিজেপি সংযোগ রাখছে কি না, এ নিয়ে মুখ না খুললেও , জানা গিয়েছে বহু স্থানীয় এলাকার নেতাদের সঙ্গে গেরুয়া শিবির যোগাযোগ করছে যোগী গড়ে।

বাংলার মতোই প্রায় একই ফর্মুলায় পরিণতি উত্তরপ্রদেশ বিজেপির!
প্রসঙ্গত, বাংলার বুকে বহু তৃণমূল নেতা ভোটের আগে দল ছেড়ে বিজেপিতে যোগ দেন। এক্ষেত্রে রাজীব বন্দ্যোপাধ্যায় থেকে সব্যসাচী দত্তরা অন্যতম বড় নাম। একইভাবে সমাজবাদী পার্টির নেত্রী তথা অখিলেশদের আত্নীয় সন্ধ্যা যাদব সপা ছেড়ে বিজেপিতে আসেন উত্তরপ্রদেশ পঞ্চায়েত ভোটের আগে। তাঁকে মৈনপুরী থেকে দাঁড় করানো হয় ভোটে। তবে তিনি হেরে যান। এখানে সমাজবাদী পার্টি ১২ টি আসন ও বিদেপি ৮ টু দখলে রেখেছে।












Click it and Unblock the Notifications