উত্তেজনা সামাল দিতে দিল্লি ছেড়ে অসম ছুটলেন বিজেপি সাংসদরা
অসম হাতের বাইরে চলে যেতে বসেছে। এই পরিস্থিতি সামাল দিতে তাই দিল্লির অধিবেশন ছেড়ে তড়িঘড়ি অসমের রওনা দিয়েছেন সেখানকার বিজেপি সাংসদরা।
পাশা যে উল্টো পড়েছে সেটা ভাল করে বুঝতে পারছেন অমিত শাহরা। অসম হাতের বাইরে চলে যেতে বসেছে। এই পরিস্থিতি সামাল দিতে তাই দিল্লির অধিবেশন ছেড়ে তড়িঘড়ি অসমের রওনা দিয়েছেন সেখানকার বিজেপি সাংসদরা।

অসমের পথে বিজেপি সাংসদরা
এনআরসি নিয়ে যতটা সমর্থন দিয়েছিলেন অসমের বাসিন্দারা। নাগরিকত্ব সংশোধনী বিল পাস হওয়ার পর ঠিক ততটাই বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন তাঁরা। গতকাল রাত থেকে উত্তাল হয়ে উঠেছে অসম। আক্রান্ত হয়েছে বিজেপি এবং আরএসএসের কার্যালয়। এমনকী মুখ্যমন্ত্রীর বাড়িতেও হামলা চালিয়েছে বিক্ষোভকারীরা। পরিস্থিতি সামাল দিতে শেষে তড়িঘড়ি অসমের পথে রওনা হয়েছেন দিল্লিতে সংসদ অধিবেশনে যোগ দিতে যাওয়া সেরাজ্যের বিজেপি সাংসদরা।

প্রধানমন্ত্রী টুইটে আশ্বাসবানী
অসমের বিক্ষোভ সামাল দিতে শেেষ ময়দানে নামতে হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী টুইট করে অসমের বাসিন্দাদের আশ্বস্ত করেছেন, কারোর অধিকার ছিনিয়ে নেওয়া হবে না। অসমের বাসিন্দাদের অধিকার রক্ষায় তিনি এবং তাঁর সরকার প্রতিশ্রুতি বদ্ধ। সংবিধানের ৬ নম্বর ধারা কোনওভাবেই লঙ্ঘন করা হবে বলে টুইটে লিখেছেন তিনি। নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে অসমের ভাই-বোনেদের অযথা আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই বলে আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

বিজেপি সাংসদদে নিজের কেন্দ্রে যাওয়ার নির্দেশ
অসমের জনরোষ শান্ত করতে বিজেপি সাংসদদের নিজ নিজ কেন্দ্রে যাওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাই শীতকালীন অধিবেশন শেষ না করেই তাঁরা অসমে ফিরে আসছেন। নিজ নিজ কেন্দ্রে গিয়ে জনতার ক্ষোভ শান্ত করার গুরু দায়িত্ব দল তাঁদের উপর দিয়েছে। কারণ এই জনরোষ শান্ত না হলে অসম বিজেপির হাত ছাড়া হয়ে যাবে। যতটা দ্রুত তাঁরা উত্তর পূর্ব দখল করেছিল ঠিক ততটা দ্রুতই সেই জমি হারাবে বিজেপি।












Click it and Unblock the Notifications