গণধর্ষণে অভিযুক্ত নেতাকে জেলে গিয়ে ধন্যবাদ জানিয়ে এলেন বিজেপি সাংসদ সাক্ষী মহারাজ
উন্নাও থেকে এবারও লোকসভা ভোটে জিতে সাংসদ হয়েছেন বিজেপি নেতা সাক্ষী মহারাজ।
উন্নাও থেকে এবারও লোকসভা ভোটে জিতে সাংসদ হয়েছেন বিজেপি নেতা সাক্ষী মহারাজ। তিনি বরাবর বিতর্কিত মন্তব্যের জন্য কুখ্যাত। তবে এবার মন্তব্য নয়, এমন কাণ্ড করলেন তিনি যে কিছুতেই বিতর্ক পিছু ছাড়ছে না। উন্নাও গণধর্ষণ মামলার অভিযুক্ত বিজেপির প্রাক্তন বিধায়ক কুলদীপ সিং সেনগারের সঙ্গে গিয়ে দেখা করে ধন্যবাদ জানিয়ে এসেছেন।

সেনগারকে ধন্যবাদ সাক্ষীর
সাক্ষী মহারাজ বলেছেন, আমি সেনগারের সঙ্গে দেখা করে ধন্যবাদ জানাতে এসেছি। কারণ উন্নাও কেন্দ্রে দল বিপুল ভোটে জয় পেয়েছে।

সেনগারের বিরুদ্ধে অভিযোগ
এই সেনগার উন্নাওয়ের বিধায়ক। ১৬ বছর বয়সী এক কিশোরীর ধর্ষণের অভিযোগে তাঁকে পুলিশ গ্রেফতার করেছে। ঘটনার পর মেয়েটি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বাড়ির সামনে আত্মহত্যা করতে যায়। কারণ অভিযোগ, কেউ তাঁর কথা শুনছিল না। পরে ঘটনা সংবাদমাধ্যমের সামনে আসায় সরকার ব্যবস্থা নেয়।

যোগী সরকারের বিরুদ্ধে অভিযোগ
যদিও অভিযোগ, রাজ্যের যোগী সরকার অভিযুক্ত বিধায়ককে বাঁচানোর চেষ্টা করছে। মেয়েটির বাবাকেও মেরে তার নামেই মামলা দেওয়া হয়েছে বলে অভিযোগ। তিনি গত ৮ এপ্রিল পুলিশ হেফাজতে মারা গিয়েছেন। এদিনে সেনগারও জেলে রয়েছেন।

মমতাকে আক্রমণ
উন্নাও কেন্দ্র থেকে চার লক্ষ ভোটে জিতেছেন সাক্ষী মহারাজ। তারপরই বিতর্কিত মন্তব্য করেন তিনি। জয় শ্রী রাম বিতর্কে মমতা বন্দ্যোপাধ্যায়কে অসুর রাজ হিরণ্যকশ্যপের বংধর বলে তোপ দাগেন। এবার ফের বিতর্ক খাড়া করলেন তিনি।
-
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ











Click it and Unblock the Notifications