১৮ বছরের ঊর্ধ্বে টিকাকরণ শুরুর আগে ছেলেকে টিকা পাইয়ে দিয়ে বিতর্কে জড়ালেন বিজেপি বিধায়ক

ছেলেকে টিকা পাইয়ে দিয়ে বিতর্কে জড়ালেন বিজেপি বিধায়ক

অগ্রাধিকার জনগোষ্ঠীর টিকাকরণ শুরু হওয়ার আগে উত্তরাখণ্ডের বিজেপি বিধায়কের ২৫ বছরের ছেলে টিকা নেওয়ায় বিতর্ক দানা বাঁধল রাজ্য জুড়ে। ওই বিধায়কের ছেলে এটা জানতেন যে রাজ্যে এখনও তাঁর বয়সের জনগোষ্ঠীর টিকাকরণ শুরু হয়নি।

সোমবার থেকে তৃতীয় পর্যায়ের টিকাকরণ

সোমবার থেকে তৃতীয় পর্যায়ের টিকাকরণ

সোমবার থেকে উত্তরাখণ্ডে ১৮-৪৪ বছর বয়সীদের সরকারিভাবে টিকাকরণ শুরু হবে। যদিও খানপুরের বিজেপি বিধায়ক কুওয়ার প্রণব সিং চ্যাম্পিয়নের ছেলে দিব্য প্রতাপ সিং চ্যাম্পিয়ন ৫ মে করোনা ভ্যাকসিন গ্রহণ করেন। শনিবার দিব্য প্রতাপ সিংয়ের টিকাকরণের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই বিতর্ক শুরু হয়ে যায়। নাম প্রকাশে অনিচ্ছুক দুন হাসপাতালের কর্মীরা জানিয়েছেন যে বিধায়ক, তাঁর স্ত্রী-পুত্রকে নিয়ে ৫ মে মেডিক্যাল সুপারিনটেনডেন্টের বাড়িতে যান এবং চিকিৎসকদের তাঁর ছেলেকে ভ্যাকসিন দেওয়ার জন্য চাপ দিতে শুরু করেন।

 বিরোধিতা আপের

বিরোধিতা আপের

অন্যদিকে বিধায়কের ছেলেকে ভ্যাকসিন দেওয়া নিয়ে আম আদমি পার্টি প্রশ্ন তুলছেন যে ১৮ বছরের ঊর্ধ্বে যখন নাগরিকদের টিকাকরণই শুরু হয়নি তবে কী করে বিধায়কের ছেলে ভ্যাকসিন পায়। আপের রাজ্য মুখপাত্র রাজু মৌর্য জানিয়েছেন যে গত সপ্তাহেই এই বিষয়টি প্রকাশ্যে আসে এবং তাঁর দল হরিদ্বারের জেলা শাসকের মাধ্যমে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী তীরথ সিং রাওয়াতকে চিঠি লিখে অভিযোগ জানিয়েছেন এবং তদন্তের দাবি করেছেন। আপের মুখপাত্র জানান যে বর্তমান সরকার প্রভাবশালী ও সাধারণ মানুষের জন্য আলাদা আলাদা ব্যবস্থা করেছে।

 কোভ্যাকসিন শট দেওয়া হয়েছে

কোভ্যাকসিন শট দেওয়া হয়েছে


অভিযোগ এও উঠেছে যে বিধায়কের ছেলে কোভ্যাকসিন শট পেয়েছেন যেখানে রাজ্যের অধিকাংশ মানুষকে কোভিশিল্ড দেওয়া হয়েছে। রাজ্যের কিছু বাছাই করা কেন্দ্রে কোভ্যাকসিন উপলব্ধ রয়েছে। কুওয়ার প্রণব সিং চ্যাম্পিয়ন জানিয়েছেন যে তাঁর ছেলে করোনা ভাইরাস সংক্রমণ দমন করতে সক্রিয়ভাবে যুক্ত ছিল, তাই ফ্রন্টলাইন কর্মী হিসাবে তাঁর ছেলেকে টিকা দেওয়া হয়।

কেন্দ্রের করোনা বিধি মানতে হবে

কেন্দ্রের করোনা বিধি মানতে হবে

রাজ্যের বিজেপি জমসংযোগ আধিকারিক মনবীর সিং চৌহান জানান যে কেন্দ্রের জারি করা করোনা ভাইরাসের নির্দেশিকা অনুসরণ করতে হবে সে মন্ত্রী হোক বা বিধায়ক। তিনি জানান যে কেন্দ্র-রাজ্য উভয় মিলে করোনার বিরুদ্ধে লড়াই করব। তবে এই প্রথমবার প্রণব সিং চ্যাম্পিয়ন বিতর্কে জড়িয়েছেন। কিছু বছর আগে এক ভিডিও ক্লিপ ভাইরাল হয় যেখানে এই বিধায়ককে হাতে বন্দুক নিয়ে বলিউডের গানে নাচতে দেখা গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+