কাশ্মীরে বাড়িতে ঢুকে বিজেপি নেতাকে গুলি করে খুন করল জঙ্গিরা
জম্মু-কাশ্মীরের নওগামে বিজেপি নেতাকে গুলি করে খুন করল সন্দেহভাজন জঙ্গিরা।
জম্মু-কাশ্মীরের নওগামে বিজেপি নেতাকে গুলি করে খুন করল সন্দেহভাজন জঙ্গিরা। নিহত বিজেপি নেতার নাম মীর মহম্মদ। তাঁর বয়স ছিল ৬০ বছর। তিনি বিজেপির স্থানীয় জেলা উপ সভাপতি ছিলেন বলে জানা গিয়েছে।

এই ঘটনার পরই গোটা এলাকা ঘিরে ফেলে সেনা ও পুলিশের বিশাল বাহিনী। দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলার নওগাম বরাবরই জঙ্গি হামলার ঘটনায় শিরোনামে উঠে এসেছে। এদিনও সেই একই ঘটনা ঘটল। নওগামে নিজের বাড়িতেই ছিলেন গুল মহম্মদ আমির। বাড়িতে ঢুকেই তাকে গুলি করে মারে জঙ্গিরা।
পুলিশ জানিয়েছে মীরের বুকে ও তলপেটে বুলেটের আঘাত রয়েছে। ঘটনার পরই তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। কাশ্মীরের রাজ্য বিজেপির মুখপাত্র আলতাফ ঠাকুর জানিয়েছেন, এই ঘটনা শনিবার সন্ধ্যাবেলায় ঘটেছে। মীরকে চারটি গুলি করা হয়েছে। এই মীর মহম্মদ ২০০৮ ও ২০১৪ সালে বিজেপির হয়ে নির্বাচন লড়েছেন। তবে কোনওবারই জয় লাভ করতে পারেননি তিনি।
এই খুনের ঘটনার পর কাশ্মীরের ন্যাশনাল কনফারেন্স নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা শোকপ্রকাশ করেছেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পিডিপি নেত্রী মেহবুবা মুফতিও মীর মহম্মদের হত্যার নিন্দা করে তাঁর আত্মার শান্তি কামনা করেছেন।












Click it and Unblock the Notifications