MP Shameless Video: আদিবাসী যুবকের মুখে প্রস্রাব বিজেপি নেতার! ভাইরাল ভিডিও

MP Shameless Video: আদিবাসী যুবকের মুখে প্রস্রাব করার অভিযোগ এক ব্যক্তির বিরুদ্ধে। ওই ব্যক্তি স্থানীয় এক প্রভাবশালী বিজেপি নেতা বলে জানা গিয়েছে। তাঁর নাম প্রভাশ শুক্লা বলে জানা যাচ্ছে। ইতিমধ্যে এই ঘটনার ভিডিও ভাইরাল ( Viral Video) সোশ্যাল মিডিয়াতে।

চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের সিধি এলাকায়। বিজেপি নেতার এহেন কীর্তি সামনে আসতেই চরম অস্বস্তিতে স্থানীয় বিজেপি নেতৃত্ব। যদিও এই ঘটনায় ইতিমধ্যে উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। যদিও এই ঘটনায় কড়া ভাষায় বিজেপি সরকারকে আক্রমন শানিয়েছে কংগ্রেস।

BJP leader of Madhya Pradesh

ভাইরাল ভিডিওটি শেয়ার করে কংগ্রেসের (Congress) দাবি, বিজেপি সরকারের আমলে আদিবাসী ভাইদের কেমন সম্মান করা হয় তা প্রমাণ করে দিচ্ছে এই ঘটনা। এই ঘটনায় অভিযুক্ত বিজেপি নেতার কড়া শাস্তির দাবি জানিয়েছেন কমলনাথ। ভাইরাল হওয়া ভিডিওটি ( MP Shameless Video) যদিও ওয়ান ইন্ডিয়া বাংলা সত্যতা যাচাই করেনি।

যদিও ভিডিওতে ( MP Shameless Video) দেখা যাচ্ছে, এক আদিবাসী যুবক একটি দোকানের সিঁড়িতে বসে আছে। আর তাঁর সামনে প্যান্টের চেন খুলে প্রস্রাব করছেন ওই বিজেপি নেতা। তাও আবার কিনা আদিবাসী যুবকের একেবারে মুখে। প্রভাশের এই ভিডিও ভাইরাল হতেই দেশজুড়ে কার্যত নিন্দার ঝড় উঠেছে। মানবিকতা নিয়েও উঠছে প্রশ্ন।

কংগ্রেসের দাবি, অভিযুক্ত প্রভাস স্থানীয় বিজেপি বিধায়ক কেদারনাথ শুক্লার ঘনিষ্ঠ। আর সেই সুবাদে এলাকাতে নানা ভাবে প্রভাব খাটানোর অভিযোগ রয়েছে। ইতিমধ্যে ঘটনার কড়া সমালোচনা করে টুইট করেছেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমলনাথ।

তিনি লিখছেন, আসিবাসী সমাজের যুবকের সঙ্গে এমন জঘন্য কাজ সুস্থ সমাজে কোনও জায়গা নেই। আদিবাসীদের উপর অত্যাচারে মধ্যপ্রদেশ প্রথম বলেও টুইট কংগ্রেস নেতার। এই ঘটনা গোটা রাজ্যের মানুষকে লজ্জার মধ্যে ফেলে দিয়েছে। অভিযুক্ত যুবকের কড়া শাস্তির দাবি জানিয়েছেন কমলনাথ।

তবে ঘৃণ্য এই ঘটনার ভিডিও সামনে আসার পরেই অস্বস্তিতে বিজেপি। ঘটনার পরেই টুইট করেছেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। সেখানে তিনি জানিয়েছেন, দ্রুত অভিযুক্তকে গ্রেফতার করতে ইতিমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে। তবে প্রভাশের সঙ্গে কোনও যোগ নেই বলেই জানিয়েছেন বিধায়ক কেদারনাথ শুক্লা। এমনকি তাঁকে চেনেন না বলেও জানিয়েছেন তিনি।

সামনেই মধ্যপ্রেদেশে বিধানসভা নির্বাচন। আর সেই নির্বাচনের আগে এই ঘটনায় বিজেপিকে চাপে ফেলবে বলেই মনে করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+