'খেলা হবে গুলি চলবে', একুশের আগে অনুব্রতর গড়ে ফের ফর্মে কালোসোনা
বীরভূমে অনুব্রতকে টক্কর দিতে তৈরি বিজেপি, কেষ্টর মোকাবিলায় দিলীপদের ব্রহ্মাস্ত্র 'কালোসোনা'
অনুব্রতকে চাপে রাখতে এবার কালোসোনা মণ্ডলকে ময়দানে নামাল বিজেপি। দলের সাসপেনশন কাটিয়েই পুরনো ফর্মে ফিরলেন কালোসোনা মণ্ডল। অনুব্রতর খেলা হবে স্লোগানকে পাল্টা চ্যালেঞ্জ জানিয়ে বিজেপি নেতা বলেছেন শুধু খেলা হবে না গুলিও চলবে। দেশদ্রোহীদের গুলি করে মারা হবে। সিউড়িতে বীরভূমে তৃণমূল জেলা সহ সভাপতির হুঙ্কারের পর কালোসোনা মণ্ডলের পাল্টা হুঙ্কার জমিয়ে দিয়েছে ভোটের আসর।

কালোসোনা মণ্ডলের চ্যালেঞ্জ
দল বিরোধী কাজের জন্য দীর্ঘদিন সাসপেনশনে ছিলেন বীরভূমের বিতর্কিত বিজেপি নেতা কালোসোনা মণ্ডল। পরিকল্পিত ভাবেই ঠিক একুশের ভোটের আগেই শেষ হয়েছে তাঁর সাসপেনশনের মেয়াদ। বেড়ি উঠতেই আবার পুরোন মেজাজে বিজেপি নেতা। ভোটের আগুন দ্বিগুণ চড়িয়ে অনুব্রতকে এক প্রকার চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে কালোসোনা মণ্ডল বলেছেন, শুধু খেলা হবে না গুলিও চলবে, দেশদ্রোহীদের গুলি করে মারা হবে।

পাল্টা তোপ তৃণমূলের
লাভপুরে তৃণমূল কংগ্রেসের সভা থেকে অনুব্রতর সুরে সুর মিলিয়েছেন বীরভূমের তৃণমূল কংগ্রেস সহ সভাপতি
মান্নান হোসেন। তিনি হুঙ্কার দিয়ে বলেছেন, বিজেপিকে খতম করতে হবে, যাতে ভোটে কোনও প্রার্থী খুঁজে না পায় বিজেপি। তৃণমূলের পাশাপাশি কংগ্রেসও রুখে দাঁড়িয়েছে কালোসোনা মণ্ডলের বিরুদ্ধে। বীরভূমে কংগ্রেসের জেলা সভাপতি মিল্টন রশিল পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কালোসোনা মণ্ডল বাড়ি বাড়ি গেলেই জুতো পেটা করা হবেষ তৈরি রয়েছে মানুষ।

সাসপেনশনে কালোসোনা মণ্ডল
সাত মাস সাসপেন্ড ছিলেন বিজেপি নেতা কালো সোনা মণ্ডল। ঠিক একুশের ভোটের আগেই শেষ হয়েছে তাঁর সাসপেনশন। সঙ্গে সঙ্গে স্বমহিমায় ফিরেছেন বিজেপি নেতা। টিএমসি, কংগ্রেস, সিপিএম ভোট চাইতে এলেও তাঁদের ঝাঁটা, জুতো পেটা করুন আক্রমণে সুর চড়িয়েছেন কালোসোনা মণ্ডল। অনুব্রতকে চাপে রাখতে যে বিজেপি কালোসোনা মণ্ডলকে ব্যবহার করবে তাতে কোনও সন্দেহ নেই।

খেলা হবে
অনুব্রত মণ্ডলের গলাতেই প্রথম শোনা গিয়েছিল খেলা হবে। বীরভূমেই একাধিক সভা করে অনুব্রত মণ্ডল বিজেপিকে ইঙ্গিত করে বলেছিলেন খেলা হবে। এবারের ভোটে ভয়ঙ্কর খেলা হবে। স্লোগান তুলেছেন তিনি। মঙ্গলবার তৃণমূল কংগ্রেসের সেই স্লোগান শোনা গিয়েছে কলকাতাতেও। বেহালায় পার্থ চট্টোপাধ্যায়ের মিছিলের আগে শোনা গিয়েছে সেই স্লোগান।












Click it and Unblock the Notifications