'গণপিটুনির জনক রাজীব গান্ধী', রাহুল গান্ধীকে পাল্টা নিশানা অমিত মালব্যর

'গণপিটুনির জনক রাজীব গান্ধী', রাহুল গান্ধীকে পাল্টা নিশানা অমিত মালব্যর

পাঞ্জাবে এক দিনে পর পর ২ জায়গায় গণপিটুনিতে হত্যার ঘটনা অস্বস্তি বাড়িয়েছে কংগ্রেস শিবিরে। তারপরেই রাহুল গান্ধীকে নিশানা করে বিজেপি নেতা অমিত মালব্য টুইট করেছেন, রাজীব গান্ধী গণপিটুনির জনক ছিলেন। শিখদের কীভাবে হত্যা করতে হয় তা শিখিয়েছেন তিনি। এই নিয়ে সরব হয়েছেন রাহুল গান্ধী। কংগ্রেসই প্রথম স্লোগান তুলেছিল 'খুন কা বদলা খুন সে লেঙ্গে'।

পাঞ্জাবে গণপিটুনিতে হত্যা

পাঞ্জাবে গণপিটুনিতে হত্যা

পাঞ্জাবের অমৃতসরে স্বর্ণ মন্দিরের ভেতরে ঢুকে গ্রন্থ সাহেবকে অবমাননার চেষ্টার অভিযোগে এক যুবককে পিটিয়ে হত্যাকরার ঘটনা ঘটেছে। ঠিক তার ২৪ ঘণ্টার মধ্যে পাঞ্জাবের কপূরতলায় গুরিদ্বারে ঢুকে নিশান সাহিবকে অবমাবনার চেষ্টার অভিযোগে এক যুবককে পিটিয়ে হত্যা করেন গ্রামবাসীরা। এই নিয়ে উত্তাল হয়ে উঠেছিল গোটা রাজ্য। স্বাভাবিক ভাবেই ভোটের আগে পাঞ্জাবে পর পর এই ধরনের গণপিটুনির ঘটনা ঘটায় অস্বস্তি বেড়েছে কংগ্রেস শিবিরে।

বিজেপিকে নিশানা কংগ্রেসের

বিজেপিকে নিশানা কংগ্রেসের

বিজেপিকে নিশানা করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি টুইটে অভিযোগ করেছেন, গণপিটুনি শব্দটি দেশবাসী জানতে পেরেছেন ২০১৪ সালের পর থেকে। অর্থাৎ মোদী সরকার ক্ষমতায় আসার পর থেকেই গণপিটুনি ঘটনা দেশে ঘটতে শুরু করে বলে অভিযোগ করেছেন কংগ্রেস নেতা। মোদী সরকার আসার আগে দেশে কখনও গণপিটুনির ঘটনা শোনা যায়নি বলে টুইটে দাবি করেছেন তিনি।

পাল্টা নিশানা অমিত মালব্য

পাল্টা নিশানা অমিত মালব্য

রাহুল গান্ধীর এই টুইটের পর পাল্টা নিশানা করেছেন বিজেপি নেতা অমিত মালব্য। টুইটে তিনি নিশানা করে লিখেছেন রাজীব গান্ধী গণপিটুনির জনক। তিনিই প্রথম শিখদের গণহত্যার ঘটনায় মদত দিয়েছিলেন। কংগ্রেসই প্রথম রাস্তায় বেরিয়ে স্লোগান দিয়েছিল খুন কা বদলা খুন সে লেঙ্গে। মেয়েদের ধর্ষণ থেকে শুরু করে জ্বলন্ত টায়ার শিখদের গলায় পেঁচিয়ে দিয়েছিল। এমনকী নর্দমায় স্তুপাকৃত দেহের খুবলে খেয়েছে কুকুর। এমনই ঘটনা কংগ্রেসই করিয়েছে।

অজয় মিশ্র খুনি স্লোগান রাজ্য সভায়

অজয় মিশ্র খুনি স্লোগান রাজ্য সভায়

লখিমপুর খেরিতে কৃষকদের ষড়যন্ত্র করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছে কংগ্রেস। রাজ্যসভায় কংগ্রেস সাংসদরা স্লোগান তুলেছিলেন খুনি মন্ত্রী দূর হঠাও। তারপরে আজ আবার সংসদ ভবন থেকে বিজয় চক পর্যন্ত মিছিল করেন তাঁরা। তার নেতৃত্বে ছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। লখিমপুর ইস্যুতে কেন্দ্রীয় মন্ত্রীর পদত্যাগ দাবি করে সরব হয়েছেন তাঁরা। যদিও বিজেপি নেতৃত্ব মোদী মন্ত্রিসভা থেকে অজয় মিশ্রকে সরাতে নারাজ। তারা দাবি করেছেন ছেলের কর্মের সাজা কেন বাবা পাবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+