Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বিজেপির প্রচার ভিডিওতে কার্তি চিদাম্বরমের স্ত্রীর নাচ! চরম অস্বস্তিতে গেরুয়া শিবির

মঙ্গলবারই তালিমনাড়ুতে গিয়ে ডিএমকে-কংগ্রেসকে আক্রমণ শানিয়ে এসেছেন বিজেপির এক নম্বর মুখ তথা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে এরই মধ্যে বিশাল বড় একটি 'ভুল' করল সেরাজ্যের বিজেপি নেতারা। প্রচারের দায়িত্বে থাকা বিজেপি নেতারা একটি ভিডিও তৈরি করেছিল। বিজেপির সেই প্রচার ভিডিওতে কংগ্রেসের বর্ষীয়ান নেতা পি চিদাম্বরমের পুত্রবধুর নাচের দৃশ্য দেখা গেল। আর এর জেরেই অস্বস্তিতে পড়ল গেরুয়া শিবির।

চরম অস্বস্তিতে বিজেপি

চরম অস্বস্তিতে বিজেপি

পি চিদাম্পরমের ছেলে কার্তি চিদাম্বরমের স্ত্রী শ্রীনিধি চিদাম্বরম মেডিক্যাল পেশার সঙ্গে যুক্ত। তাছাড়াও তিনি একজন ভারতনাট্যম নর্তকী। সেই শ্রীনিধিরই একটি ভিডিওর অংশ এদিন দেখা যায় বিজেপির প্রচার ভিডিওতে। যারপরই সুর চড়িয়েছে কংগ্রেস। তামিলনাড়ুর সংস্কৃতিকে তুলে ধরার লক্ষ্যে তৈরি করা বিজেপির সেই ভিডিওর জেরে এখন চরম অস্বস্তিতে রয়েছে গেরুয়া শিবিরের রাজ্য নেতৃত্ব।

গানটি লিখেছেন করুণানিধি!

গানটি লিখেছেন করুণানিধি!

অবশ্য প্রচার ভিডিও ঘিরে অস্বস্তিতে শুধুমাত্র শ্রীনিধি চিদাম্বরমকে নিয়ে নয়। যেই গানের তালে শ্রীনিধি নাচছিলেন, সেটি হল 'সেম্মোঝিয়াম'। এই গানটি লিখেছিলেন তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রয়াত ডিএমকে নেতা করুণানিধি। আর এরপরই কংগ্রেসের তরফে আক্রমণ শানানো হয় বিজেপিকে।

বিজেপিকে তোপ কংগ্রেসের

বিজেপিকে তোপ কংগ্রেসের

এই প্রচার ভিডিওর প্রেক্ষিতে কংগ্রেসের তরফে বিজেপিকে তোপ দেগে টুইট বার্তায় লেখা হয়, 'আমরা বুঝতে পারি যে কারোর থেকে সম্মতি নেওয়া আপনাদের জন্য খুবই কঠিন একটি বিষয়। তবে এভাবে আপনি শ্রীনিধি চিদাম্বরমের ভিডিও তাঁর অনুমতি ছাড়া ব্যবহার করতে পারেন না। এতেই প্রমাণিত হয় যে আপনাদের সব প্রতিশ্রুতি মিথ্যে।'

স্ট্যালিনকে 'যুবরাজ' বলে কটাক্ষ মোদীর

স্ট্যালিনকে 'যুবরাজ' বলে কটাক্ষ মোদীর

এর আগে মঙ্গলবার ডিএমকে সুপ্রিমো তথা বিরোধী জোটের মুখ্যমন্ত্রী পদ প্রার্থী এমকে স্ট্যালিনকে 'যুবরাজ' বলে কটাক্ষ করেন মোদী। তিনি বলেছিলেন, 'ডিএমকের যুবরাজ বহু বরিষ্ঠ নেতাদের পাশে সরিয়ে দিয়ে ক্ষমতায় এসেছেন। তিনিও মহিলাদের নিয়ে জঘন্য সব মন্তব্য করেছেন। কোনও দিন ভুলবেন না ১৯৮৯ সালের ২৫ মার্চের তারিখটিকে ভুলবেন না। সেদিন এই ডিএমকে আম্মা জয়ললিতাকে কীভাবে অপমান করেছিল তা মনে রাখবেন। জিএমকে এবং কংগ্রেস কোনওদিন মহিলাদের স্বনির্ভর হতে দেবে না।'

নন্দীগ্রামে প্রচারের শেষ লগ্নে মিঠুন চক্রবর্তীকে পাশে নিয়ে শুভেন্দু অধিকারী

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+