‘মোদী হ্যায় তো মুমকিন হ্যায়’, লোকসভার স্লোগানেও ‘সার্জিক্যাল স্ট্রাইক’ বিজেপির
লোকসভা ভোটের আগে স্লোগান বদল করল বিজেপি। ২০১৯-এ বিজেপি ঠিক করেছিল এবার স্লোগান হবে ‘আব কি বার ৪০০কি পার’। কিন্তু ২৬/২-এর পর সেই স্লোগান ফের বদলে গেল।
লোকসভা ভোটের আগে স্লোগান বদল করল বিজেপি। ২০১৪-য় বিজেপির স্লোগান ছিল 'হর হর মোদী, ঘর ঘর মোদী'। আর ২০১৯-এ বিজেপি ঠিক করেছিল এবার স্লোগান হবে 'আব কি বার ৪০০কি পার'। কিন্তু ২৬/২-এর পর সেই স্লোগান ফের বদলে গেল। এবার বিজেপির স্লোগান হচ্ছে 'মোদী হ্যায় তো মুমকিন হ্যায়'।

অর্থাৎ পারলে মোদীই পারবেন। মোদী ভিন্ন আর কারও পক্ষে সম্ভব নয়। আসন্ন লোকসভা ভোটে এই মন্ত্রকেই হাতিয়ার করছেন বিজেপি কর্মীরা। বিজেপির পক্ষ থেকে নতুন স্লোগান তুলে দেওয়া হয়েছে বালাকোটে সার্জিক্যাল স্ট্রাইকের পর। অর্থাৎ দেশভক্তির আবেগকে কাজে লাগিয়েই মাত দিতে বদ্ধপরিকর মোদী-শাহ জুটি।
গেরুয়া শিবিরের রণকৌশলে ২৬/২-এর সার্জিক্যাল স্ট্রাইক টু-ই শিখর ছোঁয়ার মাপকাঠি। পুলওয়ামা-কাণ্ড। তারপর বালাকোটে প্রত্যাঘাত। বিজেপির রণকৌশল বদলে গেল এক লহমায়। এখন বিজেপির মুখে তাই একটাই কথা- পারলেন তিনিই পারেন। পুলওয়ামার জবাব দিয়েছেন মোদী। তারপরই সেই আবেগের আঁচে ধুনো দিয়েছেন বিজেপি সভাপতি অমিত শাহ।
তিনি বলতে শুরু করে দিয়েছেন, পাকিস্তানতে জবাব দিতে ফের দরকার, মোদী সরকার। এটাই এখন বিজেপির ভোট প্রচারের অন্যতম মাধ্যম। সবার আগে দেশপ্রেম। পুলওয়ামা-বালাকোটকাণ্ডের পর দেশভক্তির যে জোয়ার বইছে, সেই জোয়ারে ভেসেই ভোট বৈতরণী পার করতে চাইছে বিজেপি। দেশভক্তির 'থিম সং'ও তৈরি করতে বলা হয়েছে। মোদীর আস্তিন থেকে বেরিয়েছে দেশভক্তির নয়া তাস। তাই মোদীতে ভরসা রেখেই বিজেপির স্লোগান- 'মোদী হ্যায় তো মুমকিন হ্যায়'।
-
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত?












Click it and Unblock the Notifications