Exit polls: নাগাল্যান্ডে বড় আসনে জয়ের ইঙ্গিত বিজেপির জোটে থাকা NDPP! একনজরে গোটা পরিস্থিতি

বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। আর সেই নির্বাচনের আগে স্বস্তি বিজেপির জন্যে। অন্তত এমনটাই ইঙ্গিত দিচ্ছে এক্সিট পোল। বিজেপির কাছে উত্তর-পূর্বের তিন রাজ্য খুবই গুরুত্বপূর্ণ। সব জায়গাতেই কার্যত বিজেপির দিকে পাল্লা ভারী

মোটের উপর শান্তিপূর্ণ ভাবেই শেষ হল নাগাল্যান্ডের নির্বাচন। কয়েকটি জায়গাতে বিক্ষিপ্ত অশান্তি হলেও মোটের উপর শান্তিপূর্ণ। তবে চূড়ান্ত ভোটের ফলাফল প্রকাশ হবে আগামী ২ রা মার্চ। তবে ভোট শেষ হতেই উত্তরপূর্বের তিন রাজ্য নাগাল্যান্ড, মেঘালয় এবং ত্রিপুরার বুথ ফেরত সমীক্ষা আসতে শুরু করেছে।

যেখানে ত্রিপুরা এবং নাগাল্যান্ডে স্পষ্ট বিজেপির জয়জয়কার! তবে নাগাল্যান্ডে ত্রিশঙ্কু হওয়ার ইঙ্গিত সামনে আসছে বুথ ফেরত সমীক্ষাতে। যার অন্যতম বড় ফ্যাক্টার হতে পারে তৃণমূল কংগ্রেস। এমনটাই মনে করা হচ্ছে।

ক্ষমতায় ফিরছে বিজেপি মহাজোট

ক্ষমতায় ফিরছে বিজেপি মহাজোট

তবে একাধিক বুথ ফেরত সমীক্ষা বলছে, নাগাল্যান্ড নিয়ে উদ্বেগের কোনও কারণ নেই। India Today - Axis My India -এর এক্সিট পোল অনুযায়ী নাগাল্যান্ড বিধানসভাতে বিজেপি এবং এডিপিপি ৩৮ থেকে ৪৮ টি আসন পেতে পারে। বড় ধাক্কা লাগতে পারে এনপিএফের। এক্সিট পোলের ইঙ্গিত বলছে তাঁরা এবার সে রাজ্যে ৩ থেকে ৮ টি আসন পেয়েই সন্তুষ্ঠ থাকবে। যেখানে কংগ্রেস এক থেকে ২ টি আসনে জয় পেতে পারে। অন্যান্যদের খাতায় ৫ থেকে ১৫ টি আসন যেতে পারে বলে বলে ইঙ্গিত দিচ্ছে India Today - Axis My India -এর এক্সিট পোল।

রাজ্যের দ্বিতীয় বড় দল বিজেপি

রাজ্যের দ্বিতীয় বড় দল বিজেপি

এক্সিট পোলের তথ্য অনুযায়ী, নাগাল্যান্ডে এডিপিপি ২৮ থেকে ৩৪ টি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে বিজেপি সে রাজ্যে তেমন জায়গা পাবে না বলেই ইঙ্গিত। বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী সে রাজ্যে বিজেপি ১০ থেকে ১৪ টি আসন জয় পেয়ে রাজ্যের দ্বিতীয় বড় দল হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে কংগ্রেসের ঘরে মাত্র ১ থেকে দুটি আসন যেতে পারে বলে ইঙ্গিত India Today - Axis My India -এর এক্সিট পোলে। অন্যদিকে এপিএফের কাছে তিন থেকে আটটি আসন যাওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে এনসিপি জিততে পারে ৪ থেকে ৮টি আসন। এনসিপি, এলজেপি, আইপিআই (এ) এবং এপিপি একসাথে 5 থেকে 15টি আসন দখল করতে পারে।

ভোট শেয়ার

ভোট শেয়ার

ভোট শেয়ার নিয়ে আলোচনা করলে দেখা যাবে এডিপিপি ৩৩ শতাংশ, বিজেপি ১৬ শতাংশ কংগ্রেসের ১০ শতাংশ এপিএফের ১৩ শতাংশ এবং অন্যান্যদের কাছে ২৮ শতাংশ ভোট শেয়ার যেতে পারে বলে ইঙ্গিত বুথ ফেরত সমীক্ষাতে। নাগাল্যান্ডে মুখ্যমন্ত্রী নেফিউ রিওর জনপ্রিয়তা অক্ষুণ্ণ রয়েছে। এক্সিট পোল ফলাফল অনুযায়ী ২৫ শতাংশ মানুষের প্রথম পছন্দ বর্তমান মুখ্যমন্ত্রী নেইফিউ রিও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+