বিজেপি সভাপতি জেপি নাড্ডার স্ত্রীর গাড়ি চুরি! এফআইআর দায়ের করে শুরু তদন্ত
বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার স্ত্রী মল্লিকা নাড্ডার গাড়ি চুরি। দক্ষিণ-পূর্ব দিল্লির গোবিন্দপুরী এলাকা থেকে গাড়িটি চুরি হয়। প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, গোবিন্দপুরীর একটি সার্ভিস সেন্টারের চালকের কাছে চাবি দেওয়া ছিল।
গাড়ির চালক বাড়ি থেকে দুপুরের খাবার খেয়ে এসে দেখেন গাড়িটি নেই। সূত্রের খবর, ১৯ মার্চ বিকেল তিনটে থেকে চারটের মধ্যে গাড়িটি চুরি হয়। অভিযোগ পাওয়ার পরে পুলিশ সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখেছে গাড়িটি গুরুগ্রামের দিকে যাচ্ছে। তবে গাড়িটির সন্ধান এখনও পাওয়া যায়নি।

গাড়ি চুরির ঘটনাটি ১৯ মার্চ অর্থাৎ গত মঙ্গলবারের। সাদা ফরচুনা গাড়িটির রেজিস্ট্রেশন (HP-03-D-0021) হিমাচল প্রদেশে। চালক যোগিন্দারের অভিযোগের ভিত্তিতে একটি এফআইআর দায়ের করা হয়েছে। অন্যদিকে পুলিশে তরফে জানানো হয়েছে, গাড়িটি খুঁজতে অভিযান শুরু করা হয়েছে।












Click it and Unblock the Notifications