ধ্বংসস্তূপে পরিণত ভুবনেশ্বর অন্তর্জাতিক বিমানবন্দর! চেষ্টা চলছে পরিষেবা শুরুর, দেখুন ভিডিও
কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ভুবনেশ্বরের বিজু পট্টনায়েক আন্তর্জাতিক বিমানবন্দর। উড়ে গিয়েছে যাত্রীদের জন্য নির্ধারিত এলাকার শেড, মূল টার্মিনাস ভবনের ছাদ। ধ্বংসস্তূপ সরিয়ে কাজ শুরু করার চেষ্টা চলছে
কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ভুবনেশ্বরের বিজু পট্টনায়েক আন্তর্জাতিক বিমানবন্দর। উড়ে গিয়েছে যাত্রীদের জন্য নির্ধারিত এলাকার শেড, মূল টার্মিনাস ভবনের ছাদ। ধ্বংসস্তূপ সরিয়ে কাজ শুরু করার চেষ্টা চলছে। শুক্রবার সকালে পুরীতে আঘাত হানে ফণী। এখনও পর্যন্ত ওড়িশায় দশ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ওড়িশার ওপর দিয়ে
যাওয়া দক্ষিণভারতগামী গাড়িগুলির পরিষেবাও বন্ধ রয়েছে।
|
ধ্বংসস্তূপ বিমানবন্দর
সংবাদ সংস্থার তরফে ভুবনেশ্বর বিমানবন্দরের একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। তাতে দেখা যাচ্ছে বিমানবন্দরের বাইরের যে হোর্ডিং রয়েছে, তার অধিকাংশই ক্ষতিগ্রস্ত হয়েছে ঝড়ে। বিমানবন্দরের নামও সঠিকভাবে বোঝা যাচ্ছে না।

উড়ে গিয়েছে বিমানবন্দরের ছাদ
বিমানবন্দরের ছাদ উড়ে গিয়েছি অথবা তা ভেঙে টুকরো টুকরো হয়ে ভিতরেই পড়েছে। যাত্রী পরিষেবা দেওয়া নিয়ে অসুবিধায় পড়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
[আরও পড়ুন:যা জাঙ্ক আছে আমি ঠিক করে দেব. পাবলিশ করো]

চেনা যাচ্ছে না যাত্রীদের জন্য নির্ধারিত এলাকা
ভুবনেশ্বর বিমানবন্দরে যাত্রীদের জন্য নির্ধারিত এলাকা চিহ্নিত করা যাচ্ছে না। ফণীর ধ্বংসের রূপ সেখানে এতটাই মারাত্মক যে, যাত্রীদের জন্য নির্ধারিত এলাকায় পড়ে রয়েছে ছাদের ভাঙা টুকরো। উড়ে গিয়েছে মূল টার্মিনাল ভবনের ছাদ।
এদিন বেলা একটা থেকে ভুবনেশ্বর বিমানবন্দরে বিমান চলাচল শুরু হওয়ার কথা রয়েছে। এখনও পর্যন্ত রাজ্যে ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহতের সংখ্যা প্রায ২০০।












Click it and Unblock the Notifications