সন্ধ্যাতেই BodhGaya-এর কাছ থেকে চিনা 'রহস্যময়ী' মহিলাকে ধরল বিহার পুলিশ
বৃহস্পতিবার সন্ধ্যায় Bodh Gaya-এর কালাচক্র ময়দানের কাছে থেকে রহস্যময়ী চিনা মহিলাকে আটক করল পুলিশ। ওই মহিলার নাম মিস সং জিয়াওলান বলে জানা যাচ্ছে। ওই মহিলা বৌদ্ধ ভিক্ষুকের পোশাকে ছিল বলে জানা যাচ্ছে। ২০১৯ সাল থেকে ওই রহ
বৃহস্পতিবার সন্ধ্যায় Bodh Gaya-এর কালাচক্র ময়দানের কাছে থেকে রহস্যময়ী চিনা মহিলাকে আটক করল পুলিশ। ওই মহিলার নাম মিস সং জিয়াওলান বলে জানা যাচ্ছে। ওই মহিলা বৌদ্ধ ভিক্ষুকের পোশাকে ছিল বলে জানা যাচ্ছে। ২০১৯ সাল থেকে ওই রহস্যময়ী মহিলা Bodh Gaya-তে ছিলেন বলে জানা যাচ্ছে।

মাঝে ওই মহিলা নেপাল গিয়েছিল বলেও জানা যাচ্ছে। ইতিমধ্যে আটক ওই মহিলাকে স্থানীয় একটি থানাতে নিয়ে যাওয়া হয়েছে। শুধু তাই নয়, জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানা যাচ্ছে।
রহস্যম্যী চিনা মহিলাকে আটক করার খবর বিহার পুলিশের তরফে নিশ্চিত করা হয়েছে। সে রাজ্যের পুলিশের তরফে জানানো হয়েছে যে, দালাই লামার উপর চর বৃত্তির অভিযোগে বিহার পুলিশ বোধগয়ায় এক সন্দেহভাজন (চিনা) মহিলাকে আটক করা হয়েছে। এই মুহূর্তে তাঁকে জেরা করা হচ্ছে বলেও পুলিশের তরফে জানানো হয়েছে। আজ বৃহস্পতিবার থেকে স্থানীয় কালচক্র ময়দানে দলাই লামার বিশেষ অনুষ্ঠান শুরু হচ্ছে। রহস্যজনক ভাবে সেই জায়গা থেকেই আজ ওই মহিলাকে গ্রেফতার করা হয়েছে।
জানা যাচ্ছে, সকালেই চিনা এই গুপ্তচরের বিষয়ে বিহার পুলিশকে সাবধান করা হয়। আর এরপরেই নড়েচড়ে বসে পুলিশ আধিকারিকরা। মহিলার একটি স্কেচ প্রকাশ করা হয়। শুধু তাই নয়, পুলিশের তরফেএকটি তদন্তকারী দল তৈরি করা হয়। রহস্যময় ওই মহিলার বিষয়ে সে রাজ্যের সমস্ত থানাকে বিস্তারিত জানানো হয়। এবং মহিলার খোঁজ শুরু হয়।
बिहार पुलिस ने तिब्बती आध्यात्मिक नेता दलाई लामा को कथित धमकी के सिलसिले में बोधगया में संदिग्ध (चीनी) महिला को हिरासत में लिया है। महिला से पूछताछ की जा रही है: ANI से ADG (मुख्यालय) जे. एस. गंगवार, बिहार https://t.co/0ArbQ12eSc pic.twitter.com/RB37IJccb8
— ANI_HindiNews (@AHindinews) December 29, 2022
রাজ্যের বিভিন্ন অংশে ওই মহিলার খোঁজ চালানো হয়। কিন্তু সেই কালাচক্র ময়দান থেকেই ওই মহিলাকে গ্রেফতার করা হল।
বলে রাখা প্রয়োজন, আগামী একমাস দলাই লামা বোদ্ধগয়াতে থাকবেন দলাই লামা। তাঁর এই সম্মেলনে ৫০ টিরও বেশি দেশ থেকে প্রায় দু লাখের বেশি বৌদ্ধ সম্প্রদায়ের মানুষ আসবেন বলে মনে করা হচ্ছে। আর সেখানেই দলাই লামার উপরে ওই মহিলা গুপ্তচর বৃত্তি করে সমস্ত তথ্য চিনে পাঠানোর ছক কষেছিল বলে খবর। আর সেই ছক ফাঁস করে দিল ভারতীয় তদন্তকারী সংস্থা।
দলাই লামাকে জঙ্গি মনে করে চিন। সেকারণেই ভারতের সঙ্গে চিনের বিরোধ আরও বাড়ছে। দলাই লামাকে ভারত আশ্রয় দিয়েছে। তার উপরে আবার তাওয়াংয়ে দলাই লামার থাকার উপরে প্রবল অসন্তোষ প্রকাশ করেছে বেজিং। তাই নিয়েই চিনের সঙ্গে তুমুল বিরোধ তৈরি হয়েছে ভারতের। তার জেরেই চিনের তাওয়াংয়ে চিনা ফৌজের সঙ্গে বিবাদে জড়িয়েছে তারা। যদিও তার জেরে তুমুল অশান্তি শুরু হয়ে গিয়েছে দুই দেশের মধ্যে।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications