খালিস্তানি জঙ্গিদের নেটওয়ার্ক ধ্বংসের পরিকল্পনা মোদী সরকারের! NIA-IB-RAW-ATS-এর বড় বৈঠক

খালিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জরের খুনের পরে ভারত ও কানাডার মধ্যে সম্পর্ক তলানিতে। ইতিমধ্যে মোদী সরকার পঞ্জাব থেকে বিচ্ছিন্নতাবাদ ও খালিস্তানি জঙ্গিদের মূলোৎপাটন করতে বড় পদক্ষেপের প্রস্তুতি শুরু করেছে।

দেশের সব নিরাপত্তা সংস্থা পঞ্জাবের খালিস্তানি সন্ত্রাসবাদীদের নিয়ন্ত্রণ করতে একত্রিত হয়েছে। এরই অধীনে জাতীয় তদন্তকারী সংস্থা অর্থাৎ এনআইএ খালিস্তানি কার্যকলাপ, সন্ত্রাসবাদী কার্যকলাপ, অর্থায়ন এবং জঙ্গিদের ধ্বংস করতে দিল্লিতে ৫-৬ অক্টোবর একটি বড় বৈঠক ডেকেছে।

Khalistani

এনআইএ প্রধান, আইবি প্রধান, র-এর প্রধান এবং রাজ্যগুলিতে এটিএস প্রধানরা এই গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেবেন। এই বৈঠকের মূল অ্যাজেন্ডা হল খালিস্তানি সন্ত্রাসবাদীদের ঠাণ্ডা করা। এই বৈঠকে বিদেশের মাটি থেকে খালিস্তানি সন্ত্রাসবাদী ও গুণ্ডাদের জোটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য একটি শক্তিশালী কৌশল তৈরি করা হবে।

বৈঠকে পঞ্জাব, রাজস্থান, হরিয়ানা, জম্মু ও কাশ্মীর, পশ্চিম উত্তর প্রদেশ এবং দিল্লি এনসিআরে খালিস্তানি জঙ্গিদের নির্মূল করতে পরিকল্পনা তৈরি করা হবে। পঞ্জাব থেকে খালিস্তানি সন্ত্রাসবাদীদের মূলোৎপাটন করতে আইবি, এনআইএ এবং এটিএস একত্রে একে অপরের সঙ্গে সন্ত্রাসবাদী কার্যকলাপের ইনপুট শেয়ার করবে, তারপরে ব্যবস্থা নেওয়া হবে।

খালিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জরের খুন নিয়ে ভারত ও কানাডার মধ্যে উত্তেজনার মধ্যে রবিবার এনআইএ ১৯ জন খালিস্তানি জঙ্গির একটি তালিকা তৈরি করেছে। এই জঙ্গিরা বিভিন্ন দেশে বসে ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।

এসএফজে প্রধান পান্নুর সম্পত্তি বাজেয়াপ্ত করার পর পলাতক খালিস্তানি জঙ্গিদের নতুন তালিকা তৈরি করা হয়েছে। এনআইএ সূত্রে খবর, ব্রিটেন, আমেরিকা, কানাডা, দুবাই, পাকিস্তান এবং অন্য দেশে আশ্রয় নেওয়া খালিস্তানিদের ভারতে থাকা সব সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে। ইউএপিএ ধারার ৩৩(৫) অনুযায়ী এই প্রক্রিয়া চালানো হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+