নরেন্দ্র মোদীর মনোগ্রাহী বক্তৃতায় 'ব্যতিক্রমী' করতালি ভুটানিদের

নরেন্দ্র মোদীর জন্য 'ব্যতিক্রমী' করতালি ভুটানিদের
থিম্পু, ১৭ জুন : অভিনন্দন জানাতে কখনও হাততালির প্রয়োগ করেন না ভুটানিরা। তাঁদের বিশ্বাস শুধুমাত্র অপশক্তি তাড়ানোর জন্যই হাততালি দেওয়া হয়। কিন্তু সোমবার তারও অন্যথা ঘটালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন ভুটানের সংসদর যৌথ অধিবেশনে নরেন্দ্র মোদীর মনোগ্রাহী বক্তৃতায় মুগ্ধ হয়ে ব্যতিক্রমী করতালি দিয়ে উঠলেন তাঁরা।

হিন্দিতেই এদিন নিজের বক্তৃতা পেশ করেন নরেন্দ্র মোদী। আগে থেকে তৈরি করা বক্তব্য নয়। অপ্রস্তুত হয়েই এদিন শুরু করেছিলেন মোদী। মোদীর বক্তুতা শুরু হতেই নিস্তব্ধ হয়ে যায় সংসদ। প্রঝানমন্ত্রী শেরিং তোবগে-সহ সংসদের সদস্য ও অন্যান্য বিশিষ্টরা মনোযোগ দিয়ে মোদীর বক্তব্য শোনেন। ভাষাগত সমস্যার ফলে দ্বিভাষিক রাখা হয়েছিল। মোদীর ভাষণ শেষ হতেই স্বতঃস্ফূর্তভাবে সাধুবাদ জানাতে শুরু করেন উপস্থিত সকলেই।

'ভুটানিদের বিশ্বাস শুধুমাত্র অপশক্তি তাড়াতেই হাততালি দেওয়া হয়'

নিম্নকক্ষের একপ্রান্ত থেকে হাততালি ধ্বনিত হতে শুরু করে। ক্রমেই তা ছড়িয়ে পড়ে কক্ষের চতুর্দিকে। বাদ পড়েননি ভিভিআইপিরাও। দর্শক গ্যালিরিতে উপস্থিত বিশাল সংখ্যক ভারতীয় এবং ভুটানি সাংবাদিক অন্যান্য আধিকারিক, উপস্থিত কিছু মেধাবী ছাত্রছাত্রীরাও হাততালি দিয়ে মোদীর ভাষণের জন্য তাঁকে অভিনন্দন জানান।

ভুটানের সংসদে এমন নজিরবিহীন ঘটনায় চমকেছেন ওদেশের অনেক বিশিষ্টরাই।যখন প্রায় চতুর্দিক থেকেই অভিনন্দনের করতালির আওয়াজে কক্ষ যখন গমগম করছে তখন নিন্দুকেদের মুখে বিভ্রান্তকর হাসি লাগিয়ে রাখা ছাড়া কীই বা করার ছিল?

রবিবার দিনই মিডিয়ায় ভুটান কর্তৃপক্ষের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছিল যে, ভুটানের সংসদে যৌথ অধিবেশন চলাকালীন প্রধানমন্ত্রীর বক্তৃতার সময় কোনওরকম হাততালি বা সাধুবাদ দেওয়া চলবে না। কারণ ভুটানি সম্প্রদায়ের মানুষেরা বিশ্বাস করে যে শুধু মাত্র অপদেবতা বা মন্দ শক্তি তাড়ানোর জন্যউ হাততালি দেওয়া হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+