G20 Summit 2023: ভারত মণ্ডপমে জমা জলের ছবি ভাইরাল! খবর অতিরঞ্জিত, দাবি পিআইবির

রবিবার নয়াদিল্লিতে জি ২০ শীর্ষ সম্মেলন শেষ হয়েছে। তার আগে একটি ছবি নিয়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয় বিভিন্ন মহলে। শনিবারে রাতে রাজধানীতে ভারী বৃষ্টির জেরে জল জমে যায়। সেই জল জমে জি ২০ শীর্ষ সম্মেলনের ভেনু ভারত মণ্ডপমেও। জমা জল ২০ মিনিটের মধ্যে বহের করে দেওয়া হয় বলে জানিয়েছে ইন্ডিয়া টিভি নিউজ।

তবে এই জল জমা নিয়ে কংগ্রেসের তরফে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলা হয়, ফাঁপা উন্নয়নের মডেল বেরিয়ে পড়েছে। আপ নেতা ও দিল্লির নগরোন্নয়ন মন্ত্রী সৌরভ ভরদ্বাজ বিষয়টিকে গুরুতর বলে অভিহিত করেছেন। দিল্লির মন্ত্রী হলেও, কেন্দ্রীয় সরকারের এলাকায় নিয়ন্ত্রণ নেই বলেও সোশ্যাল মিডিয়া পোস্টে জানান তিনি।

ভারত মণ্ডপমে জল জমার ছবি অতিরঞ্জিত, বলল পিআইবি

কেন্দ্রীয় সরকারের প্রেস ইনফর্মেশন ব্যুরোর ফ্যাক্ট-চেকিং উইং অবশ্য জল জমার দাবিকে বাড়াবাড়ি বলে দাবি করেছে। বলা হয়েছে খোলা জায়গায় শুধুমাত্র অল্প জল জমেছিল। তাও দ্রুত সরিয়ে ফেলা হয়।

যুব কংগ্রেসের তরফে কেন্দ্রীয় সরকারকে এব্যাপারে নিশানা করা হয়েছে। বলা হয়েছে, ভারত মণ্ডপমের ছবি যা জি ২০ সদস্যদের জন্য কয়েক কোটি টাকা ব্যয়ে তৈরি করা হয়েছিল...বিকাশ (উন্নয়ন) ভাসছে, বলা হয়েছে যুব কংগ্রেসের তরফে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+