Rahul Gandhi: বাংলায় রাহুল গান্ধীর সভায় না পুলিশের! কংগ্রেস বলল, গাড়ির মাথায় হলেও সভা হবে

Rahul Gandhi: একদিনে জোটের জট মেটানোর চেষ্টা অন্যদিকে বাংলায় রাহুল গান্ধীর সভায় পুলিশের বিরুদ্ধে অনুমতি না দেওয়ার অভিযোগ। লোকসভা নির্বাচনের আগে ফের ময়দানে নেমেছেন কংগ্রেস সাংসদ। দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ভারত জোড়ো ন্যায় (Bharat Jodo Nyay Yatra) যাত্রা করছেন।

আর সেই যাত্রা নিয়ে বৃহস্পতিবারই বাংলায় প্রবেশ করেছেন রাহুল (Rahul Gandhi)। যদিও শেষ মুহূর্তে দলের বেশ কিছু কাজের জন্যে তড়িঘড়ি দিল্লি ফিরতে হয়েছে তাঁকে। আগামী ২৮ জানুয়ারি ফের বাংলায় আসবেন সোনিয়া পুত্র।

Rahul Gandhi

পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, সেদিনই অর্থাৎ আগামী ২৮ জানুয়ারি শিলিগুড়ি পৌঁছোবে ভারত জোড়ো ন্যায় যাত্রা। সেখানে সভা করার কথা আছে রাহুল গান্ধীর (Rahul Gandhi)। আর সেই সভা ঘিরেই তৈরি হয়েছে জটিলতা। কংগ্রেসের দাবি, সভার অনুমতি মিলছে না। আর এরপরেই বৃহস্পতিবার শিলিগুড়িতে জেলা কংগ্রেস কার্যালয়ে বৈঠকে বসেন নেতৃত্বরা।

উপস্থিত ছিলেন প্রদেশ সভাপতি অধীর চৌধুরী সহ দিল্লির বেশ কয়েকজন নেতৃত্বও। এছাড়াও দার্জিলিং সহ তিন জেলার নেতৃত্বরাও অধীর চৌধুরীর নেতৃত্বে বৈঠকে উপস্থিত ছিলেন। দীর্ঘ বৈঠক শেষে অধীর চৌধুরী বলেন, সভার অনুমতি মিলছে না একাধিক কারণে৷ সে কারণে সভা করতে সমস্যা হচ্ছে। তবে ন্যায় যাত্রা যেমন হচ্ছে সর্বত্র তেমনই হবে।

পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ২৮ জানুয়ারি শিলিগুড়ি পৌঁছোবে ভারত জোড়ো ন্যায় যাত্রা। যাত্রার গতিপ্রকৃতি যেভাবে স্থির করেছিল কংগ্রেস তাতে সায় নেই প্রশাসনের। তবে জেলার নেতৃত্বরা স্পষ্ট জানিয়েছেন, অনুমতি না মিললেও যে কোন মূল্যে শিলিগুড়ির এয়ারভিউ মোড়ে পথসভা হবেই। প্রয়োজিনে গাড়ির ছাদে উঠে বক্তব্য রাখবেন রাহুল গান্ধী। তবে, বিকল্প চিন্তাও কংগ্রেসের তরফে করা হচ্ছে বলে জানা গিয়েছে।

বিশেষ করে শিলিগুড়িতে একাধিক মাঠ রয়েছে। যদিও সেগুলি কতটা পাওয়া সম্ভব তা নিয়ে প্রশ্ন রয়েছে। কিন্তু হাল ছাড়তে নারাজ কংগ্রেস নেতৃত্ব। যেভাবেই হোক বাংলায় রাহুল গান্ধীর সভা সফল করতে ঝাঁপিয়ে পড়েছেন নেতা-কর্মীরা। প্রদেশ সভাপতি আরও জানিয়েছেন, এখনও চলছে মাঠ খোঁজার প্রক্রিয়া। মাঠ কোনওভাবে মিললে সভাও হবে রাহুল গান্ধীর উপস্থিতিতে। আর তা সফল হবে বলেও দাবি করা হয়েছে।

অন্যদিকে কংগ্রেসের একাংশের দাবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে ইন্ডিয়া জোটের একজন বলে দাবি করছেন। তাঁকে জানানো হয়নি বলে ক্ষোভও প্রকাশ করছেন। আর এরপরেও রাহুল গান্ধীর সভার জন্যে পুলিশ অনুমতি দিচ্ছে না। পুরো বিষয়টিই তৃণমূল নেত্রীর লোক দেখানো বলে অভিযোগ নেতা-কর্মীদের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+