অযোধ্যা মামলার সমাধানে চাই আরও তিনমাস! ১৫ অগাস্ট পর্যন্ত সময় চাইল মধ্যস্থতাকারী প্যানেল

অযোধ্যা মামলায় তিন সদস্যের মধ্যস্থতাকারী প্যানেল সমস্যা সমাধানে আরও তিন মাস সময় চাইল।

অযোধ্যা মামলায় তিন সদস্যের মধ্যস্থতাকারী প্যানেল সমস্যা সমাধানে আরও তিন মাস সময় চাইল। এবং তাতে সম্মতি দিয়েছে সুপ্রিম কোর্ট। আগামী ১৫ অগাস্ট পর্যন্ত সময় দেওয়া হয়েছে। মধ্যস্থতাকারী প্যানেল এই দিন পর্যন্ত সময় চেয়ে আবেদন করেছিল।

অযোধ্যা মামলার সমাধান হতে আরও তিনমাস

এই প্রসঙ্গে সুপ্রিম কোর্টের মুখ্য বিচারপতি রঞ্জন গগৈ সম্মতি জানিয়েছেন। পাঁচ সদস্যের বিচারপতির বেঞ্চ এই মামলা শুনছে। বেঞ্চে রয়েছেন মুখ্য বিচারপতি রঞ্জন গগৈ, বিচারপতি এসএ বোবডে, বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি অশোক ভূষণ ও বিচারপতি আব্দুল নাজির।

প্রসঙ্গত, গত ৮ মার্চ শীর্ষ আদালত অযোধ্যায় রাম জন্মভূমি-বাবরি মসজিদ মামলায় মধ্যস্থতার জন্য একটি তিন সদস্যের প্যানেল তৈরি করে। তার মাথায় বসে বসানো হয়েছে প্রাক্তন বিচারপতি এফ এম কলিফুল্লাকে। এছাড়া বাকী দুই সদস্য হলেন আধ্যাত্মিক গুরু শ্রীশ্রী রবিশঙ্কর ও সিনিয়র অ্যাডভোকেট শ্রীরাম পঞ্চু। সুপ্রিম কোর্ট আট সপ্তাহের মধ্যে মধ্যস্থতার কাজ শেষ করার নির্দেশ দিয়েছিল। তার মেয়াদ শেষে এদিন ফের আবেদন করায় তিন মাস নতুন করে মেয়াদ বাড়ানো হল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+