ফের উত্তর-পূর্ব ভারতের ছাত্রের ওপর হামলা দিল্লিতে

নয়াদিল্লি, ৯ মার্চ : অরুণাচল প্রদেশ, মণিপুরের পর এবার অসম। ফের একবার উত্তর-পূর্ব ভারতের ছাত্রের ওপর হামলার ঘটনার সাক্ষী থাকল রাজধানী দিল্লি। যদিও এর সঙ্গে আগের ঘটনাগুলির কোনও সাদৃশ্য নেই বলে দাবি পুলিশের।

এবার ২১ বছরের এক অসমীয়া ছাত্রকে মারধরের অভিযোগ উঠেছে তারই প্রতিবেশীদের বিরুদ্ধে। পুলিশ জানিয়েছে, আরবাজউদ্দিন নামে ওই যুবক দিল্লির অমর কলোনিতে নিজের বাড়ি ভেবে ভুল করে অন্য একটি বাড়িতে ঢুকতে যায়। চাবি দিয়ে অন্যের ফ্ল্যাটের দরজা খোলার চেষ্টা করে সে। কিন্তু তাতে দরজা না খোলায় তালা ভাঙার চেষ্টা করে আরবাজ। সম্ভবত মদ্যপ অবস্থায় এই কাজ করেছে বলে জানিয়েছে পুলিশ।

ফের উত্তর-পূর্ব ভারতের ছাত্রের ওপর হামলা দিল্লিতে


ঘটনার আওয়াজে বাড়ির মালিক ও আশপাশের লোকজনের ঘুম ভেঙে গেলে বাড়িতে চোর ঢুকেছে এই সন্দেহে থানায় খবর দেয় বাড়ির মালিক। অন্যদিকে স্থানীয় লোকজনও ঘটনাস্থলে এসে আরবাজউদ্দিনকে মারধর করে। পুলিশ এসে ওই যুবককে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেছে।

অন্যদিকে আরবাজউদ্দিনের মায়ের দাবি, ঘটনার পর ছেলে তাঁকে ফোন করে জানিয়েছে যে সে উত্তর-পূর্ব ভারতের লোক বলেই তাঁকে আক্রমণ করা হয়েছে। এমনকী মারধরের ঘটনাটি
অন্য কোথাও হয়েছে বলেও দাবি করেছেন আরবাজউদ্দিনের মা।

আরবাজ অসমের গুয়াহাটির বাসিন্দা। গত দুবছর ধরে আইএএসের প্রস্তুতির জন্য দিল্লির অমর কলোনিতে রয়েছে সে। তাঁর বাবা অসমের রিজার্ভ ব্যাঙ্কের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার।

আরবাজের বয়ানের ভিত্তিতেই একটি মামলা রুজু করেছে পুলিশ। তবে এখনও কোনও অভিযুক্তকে গ্রেফতার করা যায়নি।

এর আগে গত বছর অরুণাচল প্রদেশের যুবক নিডো টানিয়াকে দিল্লির রাস্তায় পিটিয়ে মারা হয়। তাঁর বেশভূষা নিয়ে কিছু লোক টিটকিরি দেওয়ায় নিডো টানিয়া প্রতিবাদ করলে তাঁকে পিটিয়ে মারা হয়। এর কিছুদিন পর মণিপুরের এক ছাত্রও দিল্লিতে নিহত হন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+