নতুন বছরের শুরুতেই আবহাওয়ার দ্বৈত রূপ, উত্তরে তুষার শীতের দাপট, মুম্বইয়ে বৃষ্টিভেজা ২০২৬

নতুন বছরের শুরুতেই কাঁপুনি ধরাল শীত। উত্তর ভারতের বিস্তীর্ণ অঞ্চল ভোরবেলা জেগে উঠল হাড় কাঁপানো ঠান্ডায়। কাশ্মীরের উঁচু পাহাড়ি এলাকায় সাদা চাদর বিছিয়ে দিল তুষারপাত, আর দিল্লি যেন শীতের দাপটে আরও একধাপ নিচে নেমে গেল। ছয় বছরের মধ্যে সবচেয়ে ঠান্ডা ডিসেম্বর পার করে রাজধানী নতুন বছরকে স্বাগত জানাল কনকনে হিমেল হাওয়ার সঙ্গে।

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, দিল্লি এনসিআর, পাঞ্জাব ও হরিয়ানায় শীতের তীব্রতা আরও বাড়তে পারে। দিনের পর দিন ঠান্ডা বাতাসের প্রভাবের সঙ্গে সঙ্গে বৃষ্টি ও বজ্রবিদ্যুতের সম্ভাবনাও রয়েছে। উত্তর পশ্চিম ভারতে প্রবল পূর্বালী হাওয়ার জেরে রাজস্থানের কিছু এলাকায় ইতিমধ্যেই বজ্রগর্ভ মেঘের দেখা মিলেছে, যা বিকেলের মধ্যে দিল্লি ও সংলগ্ন অঞ্চলের দিকে এগোতে পারে।

দিল্লির আকাশে ঘন ধোঁয়াশা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। বায়ুমানের সূচক 'অত্যন্ত খারাপ' স্তরে থাকায় ঠান্ডার সঙ্গে দূষণের দাপটও বাড়ছে। ২০২৫ সালের শেষ দিনে রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা নেমে গিয়েছিল ১৪.২ ডিগ্রি সেলসিয়াসে যা গত ছয় বছরে সর্বনিম্ন। এর আগে ২০১৯ সালের ৩১ ডিসেম্বর দিল্লিতে এমন ঠান্ডা পড়েছিল, তখন পারদ নেমেছিল ৯.৪ ডিগ্রিতে।

আবহাওয়া দপ্তর জানিয়েছে, ৩ জানুয়ারি থেকে হিমালয় অঞ্চল থেকে বইতে থাকা উত্তুরে হাওয়ার কারণে দিল্লিতে রাতের তাপমাত্রা আরও কমতে পারে। ফলে শীতের দাপট কিছুদিন স্থায়ী হওয়ার ইঙ্গিত মিলছে।
পাশের রাজ্য হিমাচল প্রদেশে নতুন বছর উদযাপনে পর্যটকদের ঢল নামলেও প্রত্যাশিত তুষারপাত সব জায়গায় দেখা যায়নি। কুল্লু জেলার উঁচু এলাকা, রোটাং পাস ও লাহৌল স্পিতির কিছু অংশে হালকা তুষার ঝরলেও শিমলা, মানালি, ধর্মশালা, কাসৌলি ও ডালহৌসির মতো জনপ্রিয় পর্যটনকেন্দ্রগুলি তুষারবিহীনই রইল। তবে আগামী দু'দিন রাজ্যের বিভিন্ন অংশে হালকা তুষারপাত ও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।

এদিকে কাশ্মীরে চলছে 'চিল্লা ই কালান' চল্লিশ দিনের তীব্র শীতের সময়কাল। তার মধ্যেই গুরেজ, গুলমার্গ ও সোনামার্গে নতুন করে তুষারপাত শুরু হওয়ায় পুরো উপত্যকা আবার সাদা চাদরে ঢেকে গেল।
অন্যদিকে, নতুন বছরের সকালটা ভিন্ন ছবি দেখাল দেশের আর্থিক রাজধানী মুম্বইয়ে। জানুয়ারির শুরুতেই ভারী বৃষ্টিতে ভিজল শহরের একাধিক এলাকা, যেন শীতের সঙ্গে বর্ষার ছোঁয়াও নিয়ে এল ২০২৬ এর প্রথম দিন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+