MP Assembly election 2023: পদস্থ সরকারি চাকরি ছেড়ে ভোটে দাঁড়ানোর সিদ্ধান্ত, চিনে নিন এই IAS অফিসারকে
মধ্যপ্রদেশ নির্বাচনের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই প্রচারের ময়দানে নেমে পড়েছেন রাজনৈতিক নেতারা। তবে এবারে মধ্যপ্রদেশে বিধানসভা নির্বাচনে বড় চমক রয়েছে। রাজনৈতিক দলবদলের পাশাপাশি এক সরকারি পদস্থ আধিকারীককে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক টানাপোড়েন।
আইএএস অফিসার নিশা বাঙ্গরে। তিনি এসডিএম পদে ছিলেন। কিন্তু এবার সরকারি চাকরি ছেড়ে রাজনীতির ময়দানে নেমেছেন। অর্থাৎ মধ্যপ্রদেশের বিধানসভা ভোটে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন নিশা। মধ্যপ্রদেশের ছতরপুর জেলায় ডেপুটি কালেক্টর পদে রয়েছেন তিনি।

কিন্তু জুন মাসে তিনি চাকরি ছেড়েছেন। প্রাথমিকভাবে খবর পাওয়া গিয়েছিল যে তিনি ছুটি চেয়েছিলেন এবং সেই ছুটি মঞ্জুর না হওয়ায় তিনি পদত্যাগ করেন। নিশার পদত্যাগ পত্র প্রথমে সরকার গ্রহণ না করলেও পরে সেই পদত্যাগ পত্র মঞ্জুর করা হয়েছে। এখন শোনা যাচ্ছে তিনি মধ্যপ্রদেশের বিধানসভা নির্বাচনে প্রার্থী হবেন।
নিশা চেয়েছিলেন আমলা বিধানসভা কেন্দ্র থেকে কংগ্রেসের টিকিটে প্রার্থী হবেন। কিন্তু সেই বিধানসভা কেন্দ্রের টিকিট ইতিমধ্যেই কংগ্রেস অন্য কাউকে দিয়ে দিয়েছে। কিন্তু তার পরেও হাল ছাড়তে রাজি নন নিশা। তিনি জানিয়েছেন কোনও রাজনৈতিক দলের টিকিট না পেলেও তিনি নির্দল হিসেবে এই কেন্দ্র থেকে লড়বেন।
ইতিমধ্যেই নিশা একটি পদযাত্রা করেছেন। আমলা থেকে ভোপাল পর্যন্ত ৩০০ কিলোমিটার পদযাত্রা তিনি ৯ অক্টোবর শেষ করেছেন। এমনকী মুখ্যমন্ত্রীর বাড়ি অভিযান করার সময় তাঁকে গ্রেফতারও করেছিল পুিলশ। তিনি জানিয়েছেন কংগ্রেস তাঁর পাশে থাকার বার্তা দিয়েছিল। কিন্তু আমলা কেন্দ্রের টিকিট তারা অন্য কাউকে দিয়েছে। সেকারণে নিশা জানিেয়ছেন তিনি কমলনাথের সঙ্গে দেখা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।
মধ্যপ্রদেশের বালাঘাট জেলার বাসিন্দা নিশা। ২০১০ থেকে ২০১৪ সাল পর্যন্ত তিনি ইঞ্জিনিয়ারিং পড়েছিলেন। তারপরে গুরুগ্রামের একটি মাল্টি ন্যাশনাল কোম্পানিতে বেশ কিছুদিন কাজও করেছিলেন তিনি। তারপরে চাকরি ছেড়ে ইউপিএসসির জন্য পড়াশোনা শুরু করেন। ২০১৬ সালে ইউপিএসসি পরীক্ষায় পাশ করেন নিশা। ২০১৭ সালে তিনি মধ্যপ্রদেশের ডিএসপি পদে নিযুক্ত হন। তাঁর প্রথম পোস্টিংই ছিল আমলা জেলায়।












Click it and Unblock the Notifications