Assam Flood: ভয়াবহ বন্যা পরিস্থিতি অসমে, ২৪ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা
ন্যা পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে অসমে। ইতিমধ্যেই প্রায় ২৪ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন বন্যায়। মৃতের সংখ্যা ৫০ পার করে গিয়েছে। গতকাল অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মার সঙ্গে ফোনে কথা বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানে অসমের বন্যা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।
অসম সরকারকে সবরকম সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন অমিত শাহ। এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হেমন্ত বিশ্বশর্মার সঙ্গে বৈঠক করেন। সেখানেও তিনি অসমের মুখ্যমন্ত্রীকে সবরকম সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছিলেন। অসমের ৬টি জেলা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। কাজিরাঙা জাতিয় উদ্যোনও বন্যায় ভয়ঙ্কর ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যাপ্রাণ নিয়ে আশঙ্কা দেখা দিয়েছে।

কংগ্রেস নেতা এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী কেন্দ্রকে অনুরোধ করেছেন এই কঠিন পরিস্থিতিতে যেন অসমের বাসিন্দাদের পাশে দাঁড়ান। আরও বেশি করে অসমে সাহায্য পাঠানোর অনুরোধ জানিয়েছেন তিনি। এখন মণিপুরে রয়েছেন রাহুল গান্ধী। সেখানকার পরিস্থিতি নিয়ে কথা বলবেন তিনি।
এদিকে পাশের রাজ্য অসমের পরিস্থিতি অত্যন্ত সংকটজন। ৩০ জেলা প্লাবনে ক্ষতিগ্রস্ত। বিপদসীমার উপর দিয়ে বইছে ব্রহ্মপুত্র নদ। নিমাতিঘাট, তেজপুর, গোয়ালপাড়া, ধুবড়ি জেলার পরিস্থিতি সবচেয়ে খারাপ। ইতিমধ্যে ১১৪টি বন্যাপ্রাণীর মৃত্যু হয়েছে বন্যায়। কাজিরাঙা জাতিয় উদ্যান বিরল প্রজাতির এক শৃঙ্গ গণ্ডারের জন্য জনপ্রিয়।
বহ্মপুত্র নদের জলে ভেসে গিয়েছে কাছাড়, কামরূপ, ধুবড়ি, নাগাঁও, গোয়ালপাড়া, বারকপেটা, ডিব্রুগড়, জোরহাট, কোকরাঝাড়, করিমগঞ্জ, তিনসুকিয়া জেলা। বিপুল পরিমান চাষের জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। জানা গিয়েছে প্রায় ৬৮,৭৬৮.৫ হেক্টর চাষের জমি জলে ডুবে গিয়েছে।
ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা এলাকা পরিদর্শন করেছেন। ১২৬টি সড়ক একেবারে জলে তোড়ে তলিয়ে গিয়েছে। অবিরাম বৃষ্টিতে ব্রহ্মপুত্র নদ ভাসতে শুরু করেছে। একাধিক ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দারা। তাঁদের কাছে ত্রাণ পৌঁছে দেওয়া হচ্ছে। পরিস্থিতি ভয়াবহ আকার নিয়েছে সেখানে।












Click it and Unblock the Notifications