জেড প্লাস নিরাপত্তা নেবেন না অরবিন্দ কেজরিওয়াল : আম আদমি পার্টি

নয়াদিল্লি, ১২ ফেব্রুয়ারি : দিল্লি নির্বাচনে বিপুল জয়ের পর পুলিশের তরফে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী অরবিন্দ কেজরিওয়ালের নিরাপত্তা বাড়ানোর কথা জানানো হয়েছিল। কিন্তু সেই জেড প্লাস নিরাপত্তা নিতে অস্বীকার করেছেন অরবিন্দ কেজরিওয়াল।

আরও পড়ুন : 'নিরাপত্তাহীন' অরবিন্দ কেজরিওয়ালের নিরাপত্তায় খরচ বেড়েছে পুলিশের

আরও পড়ুন : আপত্তি উড়িয়ে অরবিন্দ কেজরিওয়ালকে জেড ক্যাটেগরির নিরাপত্তা

আরও পড়ুন : দিল্লি রায়: ইতিহাস গড়ল আপ, নিশ্চিহ্ন কংগ্রেস,৩-এর গেরোয় আটকে বিজেপি

আপ নেতা আশুতোষ জানিয়েছেন, "অরবিন্দ কেজরিওয়াল জেড প্লাস নিরাপত্তা নেবেন না। কারণ সাধারণ মানুষের সঙ্গে তার যোগাযোগ এতে বাধাপ্রাপ্ত হবে। আমরা এখনও পর্যন্ত কোনও নিরাপত্তা চাইনি। তাই তা অস্বীকার করারও কোনও প্রশ্ন নেই। যদি কেজরিওয়ালকে জেড প্লাস নিরাপত্তা নিতেই হয় তাহলে কেন নিতে হবে তার জন্য শক্তপোক্ত যুক্তি দিতে হবে পুলিশকে। এবং কী ধরণের হুমকি রয়েছে তাও জানাতে হবে।"

জেড প্লাস নিরাপত্তা নেবেন না অরবিন্দ কেজরিওয়াল : আম আদমি পার্টি

মঙ্গলবারদিন দিল্লি নির্বাচনের ফল আসার পরই স্পেশ্যাল কমিশনার (নিরাপত্তা) এসবিকে সিং জানিয়েছিলেন, অরবিন্দ কেজরিওয়ালকে জেড প্লাস নিরাপত্তা দেওয়া হবে।

এদিকে কৌসাম্বিতে কেজরিওয়ালের বাড়িতেও অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জারি করে দিয়েছে উত্তরপ্রদেশ পুলিশ। ২৪ ঘন্টা সয়ংক্রিয় বন্দুকধারী ১২ জন কমান্ডো নিরাপত্তায় মোতায়েন থাকবে।

উল্লেখ্য প্রথম যে বার মুখ্যমন্ত্রী হয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল, সেবারও নিরাপত্তা নিতে অস্বীকার করেছিলেন কেজরিওয়াল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+